1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মারা গেছেন ৫৫ দুপুর পর্যন্ত রাজধানীর যেসব সড়ক এড়িয়ে চলবেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের সংকট সমাধানের আশ্বাস শিক্ষামন্ত্রীর ফোনের অ্যালার্ট কীভাবে ভূমিকম্পের কয়েক সেকেন্ড আগে লাখ লাখ মানুষকে সতর্ক করে ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০ ছাড়াল নির্বাচনি ব্যয়ের হিসাব না দেওয়ায় এনসিপিসহ সাত দলকে শোকজ চীনের তিয়েনআনমেন স্কয়ারে পুষ্পস্তবক অর্পণ করেছেন প্রধানমন্ত্রী সেনাপ্রধানের সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাক্ষাৎ দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার বাংলাদেশ-অস্ট্রেলিয়ার

ট্রেনের ছাদে ছিনতাইকারীদের হামলা, শ্রমিক আহত

Reporter Name
  • Update Time : রবিবার, ২৭ জানুয়ারি, ২০১৯
  • ৫৪ Time View

জয়দেবপুর থেকে ট্রেনের ছাদে করে ঢাকায় ফিরার পথে সঙ্ঘবদ্ধ ছিনতাইকারীর ছুরিকাঘাতে নিয়ামুল (১৯) নামে এক শ্রমিক আহত হয়েছেন। গতকাল শনিবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে এ ঘটনা ঘটে।

আহত নিয়ামুলের সহকর্মী রুবেল হোসেন জানান, নিয়ামুল ও আরেক সহকর্মী ইমরানসহ তিনি সকালে খিলগাঁও দক্ষিণ বনশ্রী থেকে গাজীপুর কাজ করতে যান। বিকেলে কাজ শেষ করে জয়দেবপুর থেকে একটি ট্রেনের ছাদে করে ঢাকায় ফিরছিলেন তারা। জয়দেবপুর থেকে ট্রেনটি বিমানবন্দর রেলস্টেশনের কাছাকাছি পৌঁছালে আগে থেকেই ছাদে থাকা ৪ ছিনতাইকারী এসে ইমরান ও রুবেলেকে ছুরি ঠেকিয়ে রুবেলের ১০ হাজার টাকা ও ২টি মোবাইল ফোন এবং ইমরানের ২টি মোবাইল ফোন ৩ হাজার টাকা ছিনিয়ে নেয়।

এরপরে তাদের সাথে থাকা নিয়ামুলের কাছ থেকে সব ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে ছিনতাইকারীরা। এ সময় নিয়ামুল বাধা দিলে ছিনতাইকারীরা তার ডান কাঁধে ছুরিকাঘাত করে তার সঙ্গে থাকা ২টি মোবাইল ফোন ও ৩ হাজার টাকা ছিনিয়ে নেয়।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া জানান, বর্তমানে তিনি জরুরি বিভাগে ভর্তি আছেন।

এ ব্যাপারে ঢাকা রেলওয়ে থানা (কমলাপুর) বিমানবন্দর রেলস্টেশনের পুলিশ ফাঁড়ি (এসআই) নজরুল ইসলাম জানান, জয়দেবপুর-ঢাকাগামী চিত্রা এক্সপ্রেস ট্রেনটি ছাড়ার সঙ্গে সঙ্গেই ছাদে থাকা ৪ ছিনতাইকারী তাদের হামলা করে। এতে নিয়ামুল আহত হন। তাদের সাথে থাকা নগদ টাকা ও মোবাইল ছিনতাই হয়েছে বলে আমরা জানতে পেরেছি। ট্রেনটি বিমানবন্দর রেলস্টেশনে পৌঁছালে আহত ব্যক্তিকে উদ্ধার করে তার সহকর্মীদের দ্বারা তাকে হাসপাতালে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ