1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন
শিরোনামঃ
রেকর্ড দামে বিক্রি হলো বিটিএস তারকা জিমিনের শার্ট চলে গেলেন ইতালির বিশ্বকাপজয়ী কিংবদন্তি বারেসি ডিএমপির গত ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৪৩৩, মামলা ২৭ বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক এখন অত্যন্ত ইতিবাচক অবস্থানে : পররাষ্ট্রমন্ত্রী জুলাই সনদের আলোকে আইন সংস্কার কমিশনের প্রস্তাবনা বাস্তবায়ন হবে শেয়ারবাজারে সপ্তাহের শেষদিনে সূচকে উত্থান, কমেছে লেনদেন শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয় : স্বাস্থ্য মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন এনসিপির গাড়িবহরে হামলার ঘটনায় ১১১ জনের বিরুদ্ধে মামলা দুর্গাপুরে ৭৪০ বোতল ভারতীয় ফেনসিডিল জব্দ, বাবা-মেয়ে আটক পাকিস্তানে ভবন ধসে একই পরিবারের ১১ জন নিহত

এক ফিল্মে তিন তারকা

Reporter Name
  • Update Time : সোমবার, ২১ জানুয়ারি, ২০১৯
  • ৮৯ Time View

শিহাব শাহীনের ওয়েব ফিল্ম ‘দ্বিতীয় কৈশোর’-এ প্রথমবারের মতো একসাথে অভিনয় করেছেন তিন তারকা অভিনেতা। জিয়াউল ফারুক অপূর্ব, আফরান নিশো ও তাহসান খান এ সময়ের ব্যস্ত অভিনেতা। যাদের সম্মিলন ঘটিয়ে বেশ আলোচিত হয়েছেন নির্মাতা শিহাব শাহীন। আগামী ২৩ জানুয়ারি থেকে অনলাইন স্ট্রিমিং প্ল্যাটফর্ম ‘বায়োস্কোপ’- এ দেখা যাবে ৬০ মিনিট দৈর্ঘ্যের ‘দ্বিতীয় কৈশোর’।

জানা গেছে, ত্রিশের কোঠায় থাকা তিন তরুণের ভিন্নধর্মী সঙ্কটের গল্প নিয়ে এগিয়েছে ওয়েব ফিল্মটির কাহিনি। জীবনকে তারা কিভাবে দেখেন এবং প্রাপ্তি-অপ্রাপ্তির নানান হিসেবের বিভিন্ন ঘটনা গল্পটিতে প্রাধান্য পেয়েছে।

পরিচালক শিহাব শাহীন বলেন, ‘ই তিন তারকাকে একসঙ্গে পাওয়া দুরূহ হলেও গল্পের প্রয়োজনেই প্রথমবারের মতো একসঙ্গে তাদেরকে নিয়ে কাজ করছি। নির্মাণের দিক দিয়ে কাজটি করা হয়েছে চলচ্চিত্রের আদলে। নির্মাণ, গল্প ও অভিনয় সবকিছুতেই রয়েছে চলচ্চিত্রের আবহ।

তিনি বলেন, বিনোদনের ক্ষেত্রে ওয়েব প্ল্যাটফর্মগুলোর ক্রমবর্ধমান জনপ্রিয়তাই নতুন ধরনের আইডিয়া ও কন্টেন্ট নিয়ে কাজ করার জন্য আমাদের উৎসাহিত করছে। প্রেম-ভালোবাসা ও জীবন দর্শনের মজাদার ও উপভোগ্য দিক নিয়ে নির্মিত নতুন ধরনের কাজটি আশা করি দর্শকপ্রিয়তা পাবে।

অপূর্ব বলেন, তিনজন একসঙ্গে অভিনয় করতে পারছি, এটা আমার কাছে দারুণ একটি ব্যাপার। বিশেষ করে, আমাদের তিনজনের মধ্যে পর্দার বাইরেও রয়েছে চমৎকার বন্ধুত্ব। শিহাব শাহীনের মতো অভিজ্ঞ একজন পরিচালকের সাথে কাজ করার কারণে তা এক নতুন মাত্রা পেয়েছে।

জানুয়ারির শুরু থেকে মাঝামাঝি রাজধানীর উত্তরার বিভিন্ন শুটিং লোকেশনে কাজ করেছেন এ ওয়েব ফিল্মের কলাকুশলীরা। তিন তারকার পাশাপাশি ওয়েব ফিল্মটিতে আরও অভিনয় করেছেন সানজীদা প্রীতি, রাইসা অর্পা, নাজিয়া হক অর্ষা, রিফাত জাহান প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ