1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মারা গেছেন ৫৫ দুপুর পর্যন্ত রাজধানীর যেসব সড়ক এড়িয়ে চলবেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের সংকট সমাধানের আশ্বাস শিক্ষামন্ত্রীর ফোনের অ্যালার্ট কীভাবে ভূমিকম্পের কয়েক সেকেন্ড আগে লাখ লাখ মানুষকে সতর্ক করে ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০ ছাড়াল নির্বাচনি ব্যয়ের হিসাব না দেওয়ায় এনসিপিসহ সাত দলকে শোকজ চীনের তিয়েনআনমেন স্কয়ারে পুষ্পস্তবক অর্পণ করেছেন প্রধানমন্ত্রী সেনাপ্রধানের সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাক্ষাৎ দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার বাংলাদেশ-অস্ট্রেলিয়ার

‘আপনি জেগে থাকেন বলে বাংলাদেশ নিশ্চিন্তে ঘুমাতে পারে

Reporter Name
  • Update Time : শনিবার, ১৯ জানুয়ারি, ২০১৯
  • ৫৩ Time View

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করায় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ।

আজ শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত বিজয় মহাসমাবেশে শেখ হাসিনার উদ্দেশ্যে অভিনন্দন বার্তা পাঠ করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

অভিনন্দন বার্তায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, সোনার বাংলা গড়ার প্রত্যয়ে বঙ্গবন্ধু মুজিবের স্বপ্ন বাস্তবায়নে নিজের জীবনকে উৎসর্গ করেছেন। আপনি জেগে থাকেন বলে বাংলাদেশ নিশ্চিন্তে ঘুমাতে পারে। বঙ্গবন্ধুর স্বপ্নবাহক আপনি এই দেশমাতৃতাকে আপন সত্তায় ফিরিয়ে এনেছেন।

ওবায়দুল কাদের বলেন, মাননীয় প্রধানমন্ত্রী আপনি মৃত্যুর মিছিলে দাঁড়িয়ে গেয়েছেন জীবনের জয়গান। ধ্বংসস্তূপে দাঁড়িয়ে উড়িয়েছেন সৃষ্টির পতাকা। বাংলার বাতিঘর আপনাকে অভিবাদন।

এর আগে দুপুর আড়াইটার দিকে পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগের বিজয় সমাবেশের কার্যক্রম শুরু হয়। এর পর দলে দলে নেতাকর্মীরা বাদ্যযন্ত্র বাজাতে বাজাতে, নাচে-গানে ও স্লোগানে স্লোগানে আসতে উদ্যানে প্রবেশ করেন। কিছুক্ষণের মধ্যেই মঞ্চের সামনের মাঠ লোকে লোকারণ্য হয়ে যায়। পুরো সোহরাওয়ার্দী উদ্যান যেন জনসমুদ্রে পরিণত হয়।

এদিকে আওয়ামী লীগের বিজয় সমাবেশ ঘিরে সমাবেশস্থ উদ্যান, শাহবাগ ও রমনা এলাকাতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা করেছে আইনশৃঙ্খলা বাহিনী। মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি), সাদা পোশাকের গোয়েন্দা পুলিশ নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় কাজ করছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ