1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২০ জুন ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
শিশুদের শিক্ষা-স্বাস্থ্যে বিনিয়োগই জাতি গঠনের মূল : প্রধানমন্ত্রী স্বাস্থ্যসেবা নিশ্চতে কাজ করছে সরকার : জোনায়েদ সাকি প্রশাসনিক সিদ্ধান্ত বাস্তবায়নে কঠোর হচ্ছে সরকার ইংল্যান্ডে দুই ট্রেনের সংঘর্ষে চালক নিহত, আহত ৯০ ৬৫ সেকেন্ডেই বাজিমাত, এবারের বিশ্বকাপের দ্রুততম গোলের রেকর্ড প্যারাগুয়ের হজ শেষে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ জন বাংলাদেশি হাজি নেইমার আমার অনুপ্রেরণা, কিন্তু মেসিই সেরা : ইয়ামাল দাপট দেখিয়ে হাইতিকে ৩-০ গোলে উড়িয়ে দিল ব্রাজিল বেফাঁস মন্তব্য করায় ট্রাম্পকে ধুয়ে দিলেন ইতালির প্রধানমন্ত্রী মেলোনি জাতিসংঘে বাংলাদেশ: রোহিঙ্গাদের নিজ দেশে দ্রুত প্রত্যাবাসনে জোর

অলির দুর্নীতি মামলার চার্জ শুনানি ১২ জুন

Reporter Name
  • Update Time : বুধবার, ১৬ মে, ২০১২
  • ১৮৪ Time View

এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদের সম্পত্তির হিসাব বিবরণী দুদকে দাখিল না করা সংক্রান্ত দুর্নীতি মামলার চার্জ শুনানির জন্য আগামী ১২ জুন দিন ধার্য করা হয়েছে।

মঙ্গলবার ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. জহুরুল হক এই দিন ধার্য করে মামলাটি দ্রুত নিষ্পত্তির জন্য ঢাকার দ্বিতীয় বিশেষ জজ আদালতে বদলি করে দেন।

এদিন মামলার চার্জ শুনানির জন্য দিন ধার্য ছিল। অলির আইনজীবী ঢাকা বারের সভাপতি অ্যাডভোকেট বোরহান উদ্দিন চার্জ শুনানির জন্য সময়ের আবেদন করলে বিচারক তা মঞ্জুর করেন।

১৯৯৮ সালের ২৩ এপ্রিল তৎকালীন দুর্নীতি দমন ব্যুরো (বর্তমান দুর্নীতি দমন কমিশন) কর্নেল (অব.) অলিকে ৪৫ দিনের মধ্যে সম্পত্তির বিবরণী দাখিল করার নির্দেশ দেয়। কিন্তু তিনি হিসাব বিবরণী দাখিল না করে চিঠিটি অবৈধ দাবি করে হাইকোর্টে রিট মামলা দায়ের করেন।

হাইকোর্ট শুনানি শেষে ব্যুরোর ওপর রুল জারি করেন এবং চিঠির কার্যক্রমের ওপর সাময়িক স্থগিতাদেশ দেন। ২০০৭-এর ৬ সেপ্টেম্বর রিটটি খারিজ হয়ে যায়।

কিন্তু তারপরও তিনি সম্পত্তির বিবরণী দাখিল না করায় গত বছর ২৮ নভেম্বর দুদকের উপ-পরিচালক গোলাম মোস্তফা বাদী হয়ে দুর্নীতি দমন কমিশন আইন ২৬ (২) ধারায় অভিযোগ এনে রমনা এ মামলাটি দায়ের করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ