1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
ডেঙ্গুর বিস্তার ঠেকানো ও প্রাণহানি কমাতে দিনরাত কাজ চলছে: স্থানীয় সরকারমন্ত্রী আগামী ২ সেপ্টেম্বর দেশে ফিরছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না: রাষ্ট্রপতি ‘কোনো ধরনের উগ্রতা ও উচ্ছৃঙ্খলতাকে আমরা প্রশ্রয় দেব না’ ইউপি নির্বাচনে থাকবে না দলীয় প্রতীক: শামা ওবায়েদ বাংলাদেশ ও মালয়েশিয়ার বন্ধুত্ব পারস্পরিক বিশ্বাসের ওপর প্রতিষ্ঠিত: স্বাস্থ্যমন্ত্রী মালয়েশিয়ার সঙ্গে সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় সরকার: এলজিআরডি মন্ত্রী শপথ নিলেন আপিল বিভাগের নবনিযুক্ত বিচারপতি হাবিবুল গনি নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৭৩৪ ৫৫০ মিলিয়ন ডলার বিনিয়োগে লালদিয়া টার্মিনালের ভিত্তিপ্রস্তর স্থাপন কাল

শরীয়তপুরে বন্দুকযুদ্ধে দুই ডাকাত নিহত

Reporter Name
  • Update Time : সোমবার, ১৪ জানুয়ারি, ২০১৯
  • ৮৮ Time View

শরীয়তপুরে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে দুই যুবক নিহত হয়েছে। পুলিশের দাবি নিহতরা আন্ত:জেলা ডাকাত দলের সদস্য। গতকাল রবিবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন-ডাকাত সর্দার জাহাঙ্গীর ও রাসেল হাওলাদার। জাহাঙ্গীরের বাড়ি মাদারীপুর জেলার কালকিনি উপজেলায় এবং রাসেলের বাড়ি মাদারীপুর সদর উপজেলায়। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক ডাকাতি মামলাসহ অন্য মামলা রয়েছে বলেও জানিয়েছে পুলিশ।

এ ব্যাপারে পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.মনির উজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার দিবাগত রাতে পুলিশ সদর উপজেলার দক্ষিণ দেওভোগ এলাকায় অভিযান চালায়। এ সময় ডাকাত দলের সদস্যরা টের পেয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি ছুড়লে ডাকাত দলের সর্দার জাহাঙ্গীর আকন ও সদস্য রাসেল হাওলাদার ঘটনাস্থলে নিহত হয়। পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতাল মর্গে পাঠায়।

তিনি আরো জানান, এ ঘটনায় তিনজন পুলিশ সদস্য আহত হয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ