1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
শিরোনামঃ

খেলতে খেলতেই ভারতের রঞ্জি ক্রিকেটারের মৃত্যু

Reporter Name
  • Update Time : রবিবার, ১৩ জানুয়ারি, ২০১৯
  • ৫৩ Time View

খেলতে খেলতেই মারা গেলেন ভারতের সাবেক রঞ্জি ট্রফি খেলা ক্রিকেটার রাজেশ গোজ। দক্ষিণ গোয়ার মার্গো টাউনে একটি স্থানীয় ক্রিকেট ম্যাচ খেলতে গিয়ে মাঠেই পড়ে যান ৪৬ বছর বয়সী রাজেশ। এরপর দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।

ম্যাচটির আয়োজকদের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, তখন ৩০ রানে ব্যাট করছিলেন রাজেশ। ঘটনার সময় তিনি ননস্ট্রাইক প্রান্তে ছিলেন। হুট করেই তিনি পিচের মাঝে পড়ে যান। সাথে সাথেই তাকে ৩০ কিলোমিটার দূরের ইএসআই হাসপাতালে নেওয়া হয়। সেখানেই ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন। হার্ট অ্যাটাকে তার মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেন ডাক্তাররা।

রাজেশ ভারতের রঞ্জি ট্রফিতে গোয়ার হয়ে ২টি ম্যাচ খেলেছেন। এছাড়া ৯০এর দশকে তিনি গোয়ার হয়ে ঘরোয়া ওয়ানডে টুর্নামেন্টে উল্লেখযোগ্য সংখ্যক ম্যাচ খেলেছেন। ক্রিকেট ছাড়ার পরেও রাজেশ প্রতিদিনই ব্যাট হাতে নামতেন। শিশু-কিশোরদের শেখাতেন। ক্রিকেট ছিল তার কাছে নেশার মতো। ক্রিকেটপাগল রাজেশর মৃত্যুতে দেশটির ক্রিকেটাঙ্গণে শোক নেমে এসেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ