1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
বায়তুল মোকাররমে পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৪০, মামলা ৪৬ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে রিজভীর শ্রদ্ধা নিবেদন স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার করলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয় ক্লাবে পরিণত করেছে বিএনপি : নাহিদ ইসলাম নিষিদ্ধ রাজনৈতিক দল বা সংগঠন ছাড়া যে কেউ সভা-সমাবেশ করতে পারবে: আইনমন্ত্রী পুনরায় বর্ডার হাট চালু করা নিয়ে আলোচনা হয়েছে : বাণিজ্যমন্ত্রী গাড়ির কাগজপত্র হালনাগাদের সময় বাড়ল ২৯ অক্টোবর পর্যন্ত ১৭ বছর গ্যাস আমদানির নামে লুটপাট করা হয়েছে : প্রধানমন্ত্রীর প্রেস সচিব

ঢাকার বসুন্ধরা আবাসিকে বিশ্বখ্যাত ম্যারিয়ট হোটেল

Reporter Name
  • Update Time : বুধবার, ১৬ মে, ২০১২
  • ২০১ Time View

বিশ্বের অন্যান্য দেশের মতো এবার বাংলাদেশে আত্মপ্রকাশ করতে যাচ্ছে বিশ্বখ্যাত ম্যারিয়ট হোটেল। রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় বিশ্বমানের অভিজাত সেবা-সুবিধা সংবলিত পাঁচ তারকা ম্যারিয়ট হোটেল নির্মাণের কাজ শুরু হতে যাচ্ছে শিগগিরই। হোটেলটির উদ্বোধন হবে ২০১৫ সালের শেষ দিকে।

দেশের হোটেল শিল্পে আভিজাত্যের নতুন ছোঁয়া নিয়ে চালু হতে যাওয়া হোটেলটি হবে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মাত্র পাঁচ মিনিটের দূরত্বে। এটি হবে ৩০০ কক্ষ বিশিষ্ট।

বিশ্বজুড়ে গ্রাহকদের কাছে ম্যারিয়টের মান, সেবা ও আভিজাত্য কিংবদন্তিতুল্য। এ কারণেই হোটেলটি বিশ্বজুড়ে সমাদৃত।

পুঙ্খানুপুঙ্খ পরিদর্শনের পর ম্যারিয়ট কর্তৃপক্ষ নির্মীয়মাণ ৩০০ ফুট চওড়া সড়কের পাশে বসুন্ধরার নির্মল পরিবেশে হোটেলটি নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে। বসুন্ধরার প্রাকৃতিক সৌন্দর্য ও  নির্মলতা কারণেই ম্যারিয়ট হোটেল কর্তৃপক্ষ আকৃষ্ট হয়েছে।

যুক্তরাষ্ট্রভিত্তিক ম্যারিয়ট ইন্টারন্যাশনাল বিশ্বব্যাপী হোটেল ব্যবসায় সুপরিচিত ব্র্যান্ড। এর প্রতিষ্ঠাতা জে উইলার্ড ম্যারিয়ট। তার সন্তান জে ডব্লিউ ম্যারিয়ট জুনিয়র এখন এই হোটেল চেইন পরিচালনা করেন। বিশ্বজুড়ে ৭৩টির বেশি দেশে প্রতিষ্ঠানটির ৩,৭০০টি শাখা রয়েছে। ১৯২৭ সালে প্রতিষ্ঠিত ম্যারিয়ট হোটেলের ২০১০ সালের রাজস্ব আয় ১১৭০ কোটি মার্কিন ডলার। এই হোটেল চেইনের অধীনে দেড় লাখ লোক চাকরি করে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ