1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
খেলোয়াড়দের ভোটে ইসরায়েলের বিপক্ষে খেলার সিদ্ধান্ত আয়ারল্যান্ডের আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী বিশ্বখ্যাত অর্থনীতিবিদ ড. মাসুম বিল্লাহ পেলেন ‘লিডার অব দ্য ইসলামিক ইকোনমি অ্যাওয়ার্ড’ যুক্তরাষ্ট্র ও চীন ৩ হাজার কোটি ডলার পারস্পরিক শুল্ক কমাতে সম্মত এনআরবি ব্যাংকের ব্যবসা পর্যালোচনা সভা গরুর মাংস ছুঁলেই হাতে ফোস্কা; আক্রান্ত শতাধিক সংকট ও দুঃসময়ে বিএনপি সবসময় জনগণের পাশে থেকেছে: নজরুল ইসলাম আন্তর্জাতিক ক্রিকেটকে কবে বিদায় বলবেন, জানালেন কোহলি গণ বিশ্ববিদ্যালয়ে বিশ্ব ফার্মাসিস্ট দিবস উদযাপন বিশ্বমানের পর্যটন শিল্প গড়ে তোলা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

মশিউর রহমান রাঙ্গা বিরোধীদলীয় চিফ হুইপ

Reporter Name
  • Update Time : শনিবার, ৫ জানুয়ারি, ২০১৯
  • ১০৮ Time View

জাতীয় পার্টির (জাপা) মহাসচিব মশিউর রহমান রাঙ্গাকে বিরোধীদলীয় চিফ হুইপ করার অনুরোধ জানিয়েছেন পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে জাতীয় সংসদের স্পিকারের কাছে একটি চিঠি পাঠিয়েছেন তিনি।

এরশাদের সই করা চিঠিতে বলা হয়েছে, ‘একাদশ জাতীয় সংসদে জাতীয় পার্টি প্রধান বিরোধী দল হিসেবে দায়িত্ব পালন করবে। পদাধিকার বলে জাতীয় পার্টির পার্লামেন্টারি দলের সভাপতি হিসেবে আমি বিরোধীদলীয় নেতা এবং পার্টির কো-চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের উপনেতা হিসেবে দায়িত্ব পালন করবেন। পার্টির মহাসচিব মশিউর রহমান রাঙ্গাকে বিরোধীদলীয় চিফ হুইপ হিসেবে মনোনীত করা হলো।’

সংসদের প্রধান হুইপ (সরকারি দলের) মন্ত্রী এবং অন্যান্য হুইপরা প্রতিমন্ত্রীর মর্যাদা ভোগ করেন। রাষ্ট্রপতি অনুমোদন নিয়েই এসব নিয়োগ দেওয়া হয়।

তবে বিরোধীদলীয় প্রধান হুইপ হিসেবে মনোনয়ন দেওয়া হয় সংশ্লিষ্ট দলের সংসদীয় দলের বৈঠকে। পরে স্পিকারকে এ বিষয়ে চিঠি দিয়ে আনুষ্ঠানিকভাবে জানানো হয়।

জাতীয় পার্টির দশম সংসদে প্রধান বিরোধী দলের আসনে বসেছিল। বিরোধীদলীয় নেতা ছিলেন এরশাদের স্ত্রী ও দলের জ্যেষ্ঠ কো-চেয়ারম্যান রওশন এরশাদ। বিরোধীদলীয় প্রধান হুইপ ছিলেন প্রয়াত তাজুল ইসলাম চৌধুরী।

একাদশ সংসদ নির্বাচনে ২২টি আসনে জয়ী জাতীয় পার্টির সংসদীয় দলের বৈঠকে গতবারের মতোই সরকারে অংশগ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ