1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন
শিরোনামঃ
ডিএমপির অভিযানে ৪৭০ জন গ্রেফতার মন্ত্রণালয়-সংস্থার সমন্বয়হীনতা দূর করা হবে আমার প্রথম কাজ : বিমানমন্ত্রী উপকূলের প্রত্যেকটি ঘরে পানির ট্যাংক পৌঁছে দেওয়া হবে : পরিবেশ প্রতিমন্ত্রী বড় চ্যালেঞ্জ মোকাবিলায় টিমওয়ার্কই সবচেয়ে গুরুত্বপূর্ণ: পার্বত্যমন্ত্রী দুর্নীতি ও অনিয়মে জড়িতদের ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি মঈন খানের মানুষের সঙ্গে সরকারের সম্পর্ক দৃঢ় করাই তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অন্যতম দায়িত্ব: তথ্যমন্ত্রী দ্রুতগতিতে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর রিজভীর নেতৃত্বে শহীদ জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন জহির উদ্দিন স্বপন নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

প্রকাশ পেলো কর্ণিয়ার ‘উড়ো উড়ো মন’

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৪ জানুয়ারি, ২০১৯
  • ৮০ Time View

কণ্ঠশিল্পী জাকিয়া সুলতানা কর্ণিয়া এখন গান নিয়ে ব্যস্ত সময় পার করছেন। বিশেষ করে চলমান শীতের মৌসুমে ঢাকা ও ঢাকার বাইরে নিয়মিত শো করছেন এই গায়িকা। এছাড়া নিয়ম করেই প্রকাশ করছেন অডিও-ভিডিও গান।

সেই ধারাবাহিকাতয় নতুন বছরের শুরুতে প্রকাশ করলেন নতুন গান। মঙ্গলবার (১ জানুয়ারি) রাতে প্রযোজনা প্রতিষ্ঠান সিডি ভিশন মিউজিকের ব্যানারে লিরিক্যাল ভিডিওতে প্রকাশ পেয়েছে ‘উড়ো উড়ো মন’ শিরোনামের গানটি। এর কথা লিখেছেন সজীব শাহরিয়ার। সুর-সঙ্গীতায়োজনে রেজওয়ান শেখ।

এছাড়া অচিরেই ধ্রুব মিউজিক স্টেশন থেকে ‘ঢাকা তে জ্যাম’ শিরোনামে প্রকাশ পাবে কর্ণিয়ার নতুন গান। এখন গানটির ভিডিও’র পরিকল্পনা চলছে। এর কথা লিখেছেন সুদীপ কুমার দীপ। সঙ্গীতায়োজনে অম্লান চক্রবর্তী।

এদিকে, জুয়েল মোর্শেদের সঙ্গে গেয়েছেন ‘তুই তুকারি’ শিরোনামে একটি দ্বৈতগান। এর কথা লিখেছেন সোমেশ্বর অলি। সুর-সঙ্গীতায়োজনে নাভেদ পারভেজ। এটি কিছুদিনের মধ্যে প্রকাশের আশাবাদ ব্যক্ত করেছেন কর্ণিয়া।

অডিও-ভিডিও’র এবং স্টেজ শোর ব্যস্ততার পাশাপাশি সম্প্রতি নাটক (তোর হয়ে আছি) ও সিনেমার (যদি আসো একটু কাছে) গানেও কণ্ঠ দিয়েছেন এই গায়িকা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ