1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন
শিরোনামঃ
৬ মাসের মধ্যে চালু হচ্ছে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল দেশীয় অর্থায়নে দ্রুত বাস্তবায়ন হবে ‘তিস্তা মেগা প্রকল্প’: পানিসম্পদমন্ত্রী জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে: তথ্য প্রতিমন্ত্রী জনগণের জীবনমান উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে : মৎস্য প্রতিমন্ত্রী ফল উৎসবের পেছনে আছে সুদূরপ্রসারী সামাজিক ও সাংস্কৃতিক দর্শন: তথ্যমন্ত্রী পাবলিক পরীক্ষা আইনে ডিজিটাল নকলের সাজা যুক্ত করা হয়েছে: শিক্ষামন্ত্রী বাবার ‌‘পিট’ কেটে মায়ের সঙ্গে সন্তানরা, আইনি লড়াই শেষে স্বস্তিতে জোলি দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা দেশে আবারও ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

বিএনপি প্রার্থীরা শপথ না নিলে গণরায়কে অবজ্ঞা করবে: কাদের

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩ জানুয়ারি, ২০১৯
  • ১০০ Time View

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী বিএনপি এবং ঐক্যফ্রন্টের প্রার্থীরা শপথ না নিলে তারা জনগণের রায়কে অবজ্ঞা করবেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ বুধবার (২ জানুয়ারি) বিকেলে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

এরআগে গতকাল মঙ্গলবার জনগণের রায় মেনে নিয়ে বিএনপি ও ঐক্যফ্রন্টের বিজয়ী নেতাদের শপথ নেয়ার আহ্বান জানান ওবায়দুল কাদের।

ভোট দেয়া নিয়ে ‘নৌকা’র সমর্থকদের সঙ্গে বাকবিতণ্ডার পর নোয়াখালীতে এক নারী ধর্ষণের ঘটনার সঙ্গে জড়িত কেউ রেহাই পাবেন না বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
বুধবার সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত ভারতের বিদায়ী হাইকমিশনার হর্ষবর্ধণ শ্রিংলার সঙ্গে সৌজন্য সাক্ষাতের পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
ওবায়দুল কাদের বলেন, আমি সেদিনই শুনেছি। যদিও ঘটনাটি আমার নির্বাচনী এলাকায় না, তবে নোয়াখালীতে। এ ধরনের ঘটনা অবশ্যই নিন্দনীয়। এ ঘটনায় অপরাধীকে শাস্তি পেতেই হবে। যারাই অপরাধী তারা কেউ পার পাবে না। আমি নেত্রীর মনোভাব জানি।

ওবায়দুল কাদের বলেন, এরইমধ্যে পুলিশের আইজির সঙ্গে আমার কথা হয়েছে। ডিআইজি স্পটে গেছেন। তাছাড়া ওই এলাকায় সেনাবাহিনীর যিনি দায়িত্বে ছিলেন তারাও বিষয়টি দেখছেন। এ ব্যাপারে সরকার কঠোর অবস্থানে রয়েছে। অপরাধী যেই হোক শাস্তি পেতে হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ