1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
ঢাকার কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে অসুস্থ কয়েদির মৃত্যু খেলোয়াড়দের ভোটে ইসরায়েলের বিপক্ষে খেলার সিদ্ধান্ত আয়ারল্যান্ডের আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী বিশ্বখ্যাত অর্থনীতিবিদ ড. মাসুম বিল্লাহ পেলেন ‘লিডার অব দ্য ইসলামিক ইকোনমি অ্যাওয়ার্ড’ যুক্তরাষ্ট্র ও চীন ৩ হাজার কোটি ডলার পারস্পরিক শুল্ক কমাতে সম্মত এনআরবি ব্যাংকের ব্যবসা পর্যালোচনা সভা গরুর মাংস ছুঁলেই হাতে ফোস্কা; আক্রান্ত শতাধিক সংকট ও দুঃসময়ে বিএনপি সবসময় জনগণের পাশে থেকেছে: নজরুল ইসলাম আন্তর্জাতিক ক্রিকেটকে কবে বিদায় বলবেন, জানালেন কোহলি গণ বিশ্ববিদ্যালয়ে বিশ্ব ফার্মাসিস্ট দিবস উদযাপন

বিএনপির পুর্ননির্বাচনের দাবি হাস্যকর: ১৪ দল

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩ জানুয়ারি, ২০১৯
  • ১২৭ Time View

উন্নয়ন, ধারাবাহিকতা ও স্থিতিশীলতার কারণে দেশবাসী নৌকার পক্ষে গণরায় দিয়েছে বলে মন্তব্য করেছেন ১৪ দলের নেতারা। বুধবার (০২ জানুয়ারি) দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে নির্বাচন পরবর্তী ১৪ দলের বৈঠকে একথা বলেন তারা। বিএনপির পুনর্র্নিবাচনের দাবি হাস্যকর মন্তব্য করে দলটি সংসদে যাবে বলেও আশা প্রকাশ করেন তারা।

রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে একাদশ জাতীয় নির্বাচন পরবর্তী সভায় যোগ দেন ১৪ দলের নেতারা। এতে অংশ নিয়ে দলের অন্যতম নেতা ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেন, নির্বাচনের বিরোধীপক্ষ আবারও নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে সংগঠিত হচ্ছে।

রাশেদ খান মেনন বলেন, ‘দেশের রাজনীতিতে এখন সংঘাত-সংঘর্ষ এবং রক্তক্ষয়ী দেখতে চায় না। সবাই সুষ্ঠু একটি পরিবেশ চাচ্ছে।’ নির্বাচনে জঙ্গিবাদমুক্ত, সন্ত্রাসমুক্ত ও উন্নয়নের পক্ষে জনগণ রায় দিয়েছে বলে মন্তব্য করেন জাসদের সভাপতি হাসানুল হক ইনু।

হাসানুল হক ইনু বলেন, ‘জামায়াত-জঙ্গিবাদের পক্ষে যারা তাদের জনগণ বর্জন করে উন্নয়নের পক্ষে জনগণ রায় দিয়েছে।’ নির্বাচনকে কেন্দ্র করে একটি অশুভ শক্তি জনমনে আশঙ্কা সৃষ্টির চেষ্টা করেছিল বলে মন্তব্য করেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও ১৪ দলের সমন্বয়ক মোহাম্মদ নাসিম। বিএনপি সংসদে যাবে বলেও এ সময় আশা প্রকাশ করেন তিনি।

মোহাম্মদ নাসিম বলেন, ‘মাথা গরম না করে, তারা শান্তিপূর্ণভাবে আমাদের সঙ্গে কাজ করুক তাই আমরা চাই।’ এই নির্বাচন সুষ্ঠু হয়েছে বলেই দেশি বিদেশি স্বীকৃতি পেয়েছে বলেও মন্তব্য করেন মোহাম্মদ নাসিম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ