1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
ডিএমপির অভিযানে ৪৭০ জন গ্রেফতার মন্ত্রণালয়-সংস্থার সমন্বয়হীনতা দূর করা হবে আমার প্রথম কাজ : বিমানমন্ত্রী উপকূলের প্রত্যেকটি ঘরে পানির ট্যাংক পৌঁছে দেওয়া হবে : পরিবেশ প্রতিমন্ত্রী বড় চ্যালেঞ্জ মোকাবিলায় টিমওয়ার্কই সবচেয়ে গুরুত্বপূর্ণ: পার্বত্যমন্ত্রী দুর্নীতি ও অনিয়মে জড়িতদের ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি মঈন খানের মানুষের সঙ্গে সরকারের সম্পর্ক দৃঢ় করাই তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অন্যতম দায়িত্ব: তথ্যমন্ত্রী দ্রুতগতিতে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর রিজভীর নেতৃত্বে শহীদ জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন জহির উদ্দিন স্বপন নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

মায়ের সঙ্গে রিকশায় এসে ভোট দিলেন শাকিব খান

Reporter Name
  • Update Time : রবিবার, ৩০ ডিসেম্বর, ২০১৮
  • ৭২ Time View

ঢাকাই ছবির নাম্বার ওয়ান নায়ক শাকিব খান। গুলশান-২ এলাকার ভোটার তিনি। তার ভোট কেন্দ্র হচ্ছে গুলশান মডেল হাইস্কুল। রোববার বিকেল ৩টা ৩০ মিনিটে প্রিয় প্রতিকে ভোট দিয়ে গেলেন এ নায়ক।

ঢাকাই ছবির নাম্বার ওয়ান নায়ক হয়েও বেলা ৩টার দিকে অন্যসব সাধারণ মানুষের মতোই রিকশা করে এলেন ভোট কেন্দ্রে। প্রয়োগ করলেন ভোটাধিকার। এ সময় গণমাধ্যমকে শাকিব খান বলেন, ‘খুব ভালো লাগছে ভোটের উৎসব দেখে। আমি যে কেন্দ্রে ভোট দিলাম সে কেন্দ্রে কোন প্রকার বিশৃঙ্খলা দেখিনি। সবাই শান্তিপূর্ণভাবে ভোট দিচ্ছেন।’

যারা নতুন সরকার গঠন করবেন তাদের কাছে প্রত্যাশা কী? জানতে চাইলে এ নায়ক বলেন,‘ যে সরকারই আসুক তাদের কাছে আমার আহবান থাকবে দেশের উন্নয়নের ধারাবাহিকতা যেন বজায় থাকে। দেশ যেভাবে এগিয়ে যাচ্ছে সেভাবেই যেন এগিয়ে যায়। পাশাপাশি আমি যেহেতু সিনেমার মানুষ তাই চাইবো বিশ্ব দরবারে বাংলা চলচ্চিত্র কীভাবে প্রসারতা পায় সেটা নিয়ে কাজ করে। সরকার যেন সিনেমাবান্ধব হয়।’

এবারের নির্বাচনে নৌকা প্রতিকে নির্বাচনের জন্য মনোয়ন পেপার নেয়ার কথা ছিলো শাকিব খানের। কিন্তু ভক্তদের অনীহা ও নানা কারণে মনোনয়ন পেপার গ্রহণ করেননি এ নায়ক। চলচ্চিত্রের এখন একমাত্র ব্যস্ত নায়ক তিনি। তাই আপাতত চলচ্চিত্রের ব্যস্ততা নিয়েই থাকবেন বলে জানিয়ে নির্বাচন না করার সিদ্ধান্ত নেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ