1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৪:০১ অপরাহ্ন
শিরোনামঃ
ডিএমপির অভিযানে ৪৭০ জন গ্রেফতার মন্ত্রণালয়-সংস্থার সমন্বয়হীনতা দূর করা হবে আমার প্রথম কাজ : বিমানমন্ত্রী উপকূলের প্রত্যেকটি ঘরে পানির ট্যাংক পৌঁছে দেওয়া হবে : পরিবেশ প্রতিমন্ত্রী বড় চ্যালেঞ্জ মোকাবিলায় টিমওয়ার্কই সবচেয়ে গুরুত্বপূর্ণ: পার্বত্যমন্ত্রী দুর্নীতি ও অনিয়মে জড়িতদের ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি মঈন খানের মানুষের সঙ্গে সরকারের সম্পর্ক দৃঢ় করাই তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অন্যতম দায়িত্ব: তথ্যমন্ত্রী দ্রুতগতিতে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর রিজভীর নেতৃত্বে শহীদ জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন জহির উদ্দিন স্বপন নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

আবারও জুটি বাঁধলেন শাকিব-বুবলি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২০ ডিসেম্বর, ২০১৮
  • ৭১ Time View

শাকিব খানের হাত ধরেই সিনেমায় নাম লেখান জনপ্রিয় অভিনেত্রী বুবলি। দুজনে জুটি বেঁধে বেশ কিছু হিট ছবি উপহার দিয়েছেন। সেই ধারাবাহিকতায় চলতি বছরে তারা শুরু করেছিলেন একটু প্রেম দরকার ছবির কাজ।

‘একটু প্রেম দরকার’ শিরোনামে শাহীন সুমন পরিচালিত ছবিটির শুটিংয়েও অংশ নিয়েছিলেন তারা। মাঝে খানিক বিরতি নিয়ে আবারও শুটিংয়ে ফিরছেন এই জুটি।

পরিচালক জানান, ২১ ডিসেম্বর থেকে তিন দিনের একটি লটে শুটিং হবে। তিনি বলেন, ‘চলতি মাসেই নির্বাচন। তাই এর আগে কিছু সাইড শর্ট শেষ করতে চাই। নির্বাচনের পর ছবির বাকি কাজ করবো।’

পরিচালক জানান, এখন পর্যন্ত চলচ্চিত্রটির ৫০ শতাংশ কাজ শেষ হয়েছে। নতুন লটে আগামী ২১ ডিসেম্বর থেকেই বিএফডিসিতে শুটিংয়ে অংশ নেবেন শাকিব খান ও বুবলি।

শাপলা মিডিয়া প্রযোজিত ‘একটু প্রেম দরকার’ ছবিতে সূর্য চরিত্রে অভিনয় করছেন শাকিব খান। তার বিপরীতে অভিনয় করছেন শবনম বুবলী ও নবাগত মৃদুলা। এই ছবি দিয়ে বহুদিন পর শাহীন সুমনের পরিচালনায় কাজ করছেন শাকিব খান।

প্রসঙ্গত, ‘একটু প্রেম দরকার’ ছবিটি ছাড়াও শাকিব-বুবলী জুটি কাজ করছেন ‘শাহেনশাহ’ নামের একটি ছবিতে। পাশাপাশি আগামী বছর শুরু হবে শাকিব খানের নতুন ছবি ‘বীর’র শুটিং। সেখানেও শাকিবের বিপরীতে বুবলিই থাকবেন বলে শোনা যাচ্ছে। এই জুটির হিট ছবির তালিকায় রয়েছে বসগিরি, শুটার, রংবাজ, ক্যাপ্টেন খান ও সুপারহিরো।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ