1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন
শিরোনামঃ
দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা দেশে আবারও ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বিশ্বকাপ খেলা দেখতে যাওয়ার পথে আর্জেন্টিনা সমর্থকদের ওপর গুলি, আহত ৪ সুইজারল্যান্ড সফর বাতিল করলেন জেডি ভ্যান্স যুক্তরাষ্ট্র চুক্তি লঙ্ঘন করলে পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের ইসরায়েলকে সতর্ক করে ভ্যান্স বললেন ‘আমরা ছাড়া তোমাদের আর কেউ নেই’ ডিপফেক বিতর্কে গুগল-মেটার বিরুদ্ধে আইনি লড়াইয়ে প্রীতি আনোয়ারায় দেশের প্রথম ফ্রি ট্রেড জোনের অনুমোদন নিরাপত্তার ঘেরাটোপে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়ার আহ্বান

আজ বিয়ের পিঁড়িতে বসছেন সিয়াম

Reporter Name
  • Update Time : রবিবার, ১৬ ডিসেম্বর, ২০১৮
  • ৬৫ Time View

আজ বিয়ের পিঁড়িতে বসবেন অভিনেতা সিয়াম আহমেদ। সাত বছরের প্রেমিকা শাম্মা রুশাফি অবন্তীকেই বেছে নিয়েছেন জীবনসঙ্গী হিসেবে। ১৪ ডিসেম্বর রাতে রাজধানীর বারিধারায় অবন্তীর বাসায় হয় কনেপক্ষের গায়েহলুদ। আর গতকাল রাজারবাগে সিয়ামের বাসায় হয়েছে বরপক্ষের গায়েহলুদ।

কনে শাম্মা রুশাফি অবন্তী নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে হিউম্যান রিসোর্সে পড়াশোনা শেষ করেছেন। বর্তমানে ই-কমার্স প্রতিষ্ঠানে জনসংযোগ কর্মকর্তা হিসেবে কর্মরত আছেন। বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষ থেকে তাদের পরিচয়। ভালোবাসার গণ্ডি পেরিয়ে এবার তারা ঘর বাঁধতে যাচ্ছেন। নতুন জীবনের জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন সিয়াম আহমেদ।

সিয়াম জানান, আজকে আমার বিয়ে হলেও আগামী বছর সবাইকে নিয়ে আয়োজন করে উৎসব হবে। যাকে রিসেপশান বলে। আজকের বিয়ের অনুষ্ঠানে শুধু ঘনিষ্ঠ বন্ধু বান্ধব আর দুই পরিবারের আত্মীয় স্বজনরাই উপস্থিত থাকবেন।

শুক্রবার (১৪ ডিসেম্বর) রাতে সিয়ামের হবু স্ত্রীর বারিধারার বাড়িতে ঘরোয়া আয়োজনে পাত্রী পক্ষের গায়ে হলুদ সম্পন্ন হয়। ঠিক তার পরদিন (শনিবার) রাতে সিয়ামের রাজারবাগের বাড়িতে চরে তার গায়ে হলদু।

দীর্ঘ সাত বছর ধরে প্রেম করছেন সিয়াম। তবে কার সাথে প্রেম সে বিষয়ে গণমাধ্যমে কখনোই মুখ খুলেননি তিনি। শুধু জানিয়েছিলেন, যার সাথে প্রেম করছেন তিনি মিডিয়ার কেউ না। তবে বিয়ের আনুষ্ঠানিকতা সামনে রেখে এবার পরিচয় দিলেন হবু স্ত্রীর। তার নাম অবন্তী।

ছোট পর্দায় নিজের জাত চিনিয়ে পা রেখেছেন বড় পর্দায়। সেখানেও সফল তিনি। ‘পোড়ামন ২’ ছবির মধ্য দিয়ে সাম্প্রতিক কালের ঢাকাই চলচ্চিত্রে অন্যতম ব্যবসাসফল ছবির নায়ক তিনি। এরপর ‘দহন’ দিয়েও মাত করেছেন দর্শকের মন। ছবিটি মুক্তির তৃতীয় সপ্তাহ এখনো প্রেক্ষাগৃহে হাউজফুল।

এদিকে নতুন বছরে সিয়াম আহমেদ অভিনীত তৃতীয় ছবি ‘ফাগুন হাওয়ায়’ মুক্তির তারিখ চূড়ান্ত হয়েছে। তৌকীর আহমেদ পরিচালিত ইমপ্রেস টেলিফিল্মের ছবিটি মুক্তি পেতে যাচ্ছে ফেব্রুয়ারীর ৮ তারিখে। বায়ান্নর ভাষা আন্দোলনের একজন সক্রিয় যোদ্ধার ভূমিকায় অভিনয় করছেন সিয়াম। ছবিতে তার নায়িকা হিসেবে রয়েছেন নুসরাত ইমরোজ তিশা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ