1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন
শিরোনামঃ
দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা দেশে আবারও ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বিশ্বকাপ খেলা দেখতে যাওয়ার পথে আর্জেন্টিনা সমর্থকদের ওপর গুলি, আহত ৪ সুইজারল্যান্ড সফর বাতিল করলেন জেডি ভ্যান্স যুক্তরাষ্ট্র চুক্তি লঙ্ঘন করলে পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের ইসরায়েলকে সতর্ক করে ভ্যান্স বললেন ‘আমরা ছাড়া তোমাদের আর কেউ নেই’ ডিপফেক বিতর্কে গুগল-মেটার বিরুদ্ধে আইনি লড়াইয়ে প্রীতি আনোয়ারায় দেশের প্রথম ফ্রি ট্রেড জোনের অনুমোদন নিরাপত্তার ঘেরাটোপে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়ার আহ্বান

মুক্তি পেল ‘পোস্টমাস্টার ৭১’

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৪ ডিসেম্বর, ২০১৮
  • ৭০ Time View

মুক্তিযুদ্ধভিত্তিক সিনেমা ‘পোস্টমাস্টার ৭১’। প্রায় তিন বছর আগে সিনেমাটির নির্মাণ কাজ শেষ হয়েছে। এর পর ২০১৬ সালে এটি মুক্তি দেওয়ার কথা থাকলেও নানা জটিলতার কারণে মুক্তি পিছিয়ে যায়। অবশেষে সব জটিলতা কাটিয়ে আজ মুক্তি পেল সিনেমাটি।

সিনেমাটি পরিচালনা করেছেন আবির খান ও রাশেদ শামীম।

এ ছবির মাধ্যমে পোস্টমাস্টার রূপে দর্শকদের সামনে হাজির হচ্ছেন ফেরদৌস। এতে অভিনয় করেছেন চিত্রনায়কা মৌসুমী।

সিনেমা প্রসঙ্গে ফেরদৌস বলেন, এটি মুক্তিযুদ্ধের ওপর নির্মিত চলচ্চিত্র। বিজয়ের মাসে বিশেষ করে বুদ্ধিজীবী দিবসে এটি মুক্তি পেল। আবেগের জায়গা থেকে দর্শকরা বেশ ভালোভাবেই সিনেমাটি গ্রহণ করবেন বলে আমার বিশ্বাস। তবে শুধু আবেগই নয়, সিনেমাতে দর্শকদের ভালো লাগার মতো উপাদানও আছে। তাই সবাইকে অনুরোধ করব, আপনারা সিনেমা হলে গিয়ে ‘পোস্টমাস্টার ৭১’ দেখুন।

মৌসুমী বলেন, মুক্তিযুদ্ধের প্রতি সবারই আলাদা আবেগ কাজ করে। এ ছবিতে অভিনয় করতে গিয়ে বারবার সেই না দেখা অতীতের কথা মনে করে বেশ বিষণ্ণ হয়ে পড়ছিলাম। খুব ভালো একটি কাজ হয়েছে। আশা করি দর্শকরা দেখে মুগ্ধ হবেন।

অভিনয়ের পাশাপাশি সিনেমাটির প্রযোজক হিসেবেও দায়িত্ব পালন করেছেন ফেরদৌস।

এতে অভিনয় করেছেন- অমিত হাসান, শহীদুল আলম সাচ্চু, আল মনসুর, সানজিদ খান প্রিন্স প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ