1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০৩ মে ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘শীর্ষ সন্ত্রাসী তেমন নেই, সহযোগীরা শীর্ষ সন্ত্রাসী সাজতে চাইছে’ পুলিশ সদস্যদের বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা ইরানের পর আরো একটি দেশ দখলের ইঙ্গিত ট্রাম্পের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের শপথ কাল ইরানি হামলায় ক্ষতিগ্রস্ত মধ্যপ্রাচ্যের ১৬ মার্কিন ঘাঁটি পতিত আওয়ামী লীগের মতো বিএনপি কোনো কাজ করবে না : নজরুল ইসলাম যেদিকে তাকাই সেদিকেই অনিয়ম-দুর্নীতি : মির্জা ফখরুল জলাবদ্ধতা নিরসনে খাল খনন করছে সরকার : প্রধানমন্ত্রী আলোচিত বিচারকের বিরুদ্ধে অভিযোগ দেখার ভার সুপ্রিম জুডিশিয়ারি কাউন্সিলের : আইনমন্ত্রী ‘যুদ্ধবিরতির মাধ্যমে’ ইরান যুদ্ধ শেষ হয়েছে: ট্রাম্প

শ্রীলংকার কাছে সেমিতে হার বাংলাদেশের যুবাদের

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৪ ডিসেম্বর, ২০১৮
  • ৪৬ Time View

ইমার্জিং কাপে সেমিফাইনালে শ্রীলংকার কাছে ৪ উইকেটে হেরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল। পাকিস্তানের করাচিতে ইমাজিং কাপের আসরে বসে। এরপর সেমিফাইনালের ম্যাচ অনুষ্ঠিত হয় কলম্বোতে। তাতে বাংলাদেশ যুবারা শুরুতে ভালো ব্যাটিং করতে পারেনি। পরে ঘুরে দাঁড়ালেও সংগ্রহ হয়নি বড়। ওদিকে বল হাতে মাঝে শ্রীলংকাকে চাপে ফেলে দিলেন শেষতক আর পারেনি আফিফ-শাফিউলরা।

ইমাজিং কাপের দ্বিতীয় সেমিফাইনালে শুরুতে ব্যাট করে বাংলাদেশ ৫ বল বাকি থাকতে অলআউট হয়ে যায়। শ্রীলংকার বোলারদের সামনে তুলতে পারে ২৩৭ রান। দলের শুরুর ৪১ রানে বাংলাদেশের তিন উইকেট তুলে নেয় লংকান বোলাররা। এরপর ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। ওপেনার মিজানুর রহমান দলের হয়ে করেন ৭২ রান। এছাড়া পুরো টুর্নামেন্টে দারুণ করা মোসাদ্দেক এ ম্যাচে সেট হয়ে ৩৯ রানে ফিরে যান।

তার আউটের পর আরেক ফর্মে থাকা যুবা ব্যাটসম্যান ইয়াসির আলী করতে পারেন ৬৬ রান। পরের ব্যাটনম্যানরা আর কেউ রান পায়নি। শেষ পাঁচজন মিলে করতে পারেন মোটে ২৭ রান। শুরুর ধাক্কা আর শেষের ব্যর্থতায় অলআউট হয়ে যায় বাংলাদেশ যুবা দল। সংগ্রহও বাড়েনি।

জবাবে ব্যাট করতে নেমে ১০ বল হাতে থাকতে ৬ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌছে যায় শ্রীলংকার ইমাজিং দল। তাদের হয়ে উরাক্কেদি করেন ৪৭ রান। এছাড়া মিডল অর্ডারে শিহান জয়সুরিয়া করেন ৩৯ রান। তবে বাংলাদেশকে হারানোর কাজটা একহাতে করেছেন কামিন্দু মেন্ডিস। তিনি ৮৮ বলে খেলেন ৯১ রানের হার না মানা ইনিংস।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ