1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২০ জুন ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন
শিরোনামঃ
শিশুদের শিক্ষা-স্বাস্থ্যে বিনিয়োগই জাতি গঠনের মূল : প্রধানমন্ত্রী স্বাস্থ্যসেবা নিশ্চতে কাজ করছে সরকার : জোনায়েদ সাকি প্রশাসনিক সিদ্ধান্ত বাস্তবায়নে কঠোর হচ্ছে সরকার ইংল্যান্ডে দুই ট্রেনের সংঘর্ষে চালক নিহত, আহত ৯০ ৬৫ সেকেন্ডেই বাজিমাত, এবারের বিশ্বকাপের দ্রুততম গোলের রেকর্ড প্যারাগুয়ের হজ শেষে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ জন বাংলাদেশি হাজি নেইমার আমার অনুপ্রেরণা, কিন্তু মেসিই সেরা : ইয়ামাল দাপট দেখিয়ে হাইতিকে ৩-০ গোলে উড়িয়ে দিল ব্রাজিল বেফাঁস মন্তব্য করায় ট্রাম্পকে ধুয়ে দিলেন ইতালির প্রধানমন্ত্রী মেলোনি জাতিসংঘে বাংলাদেশ: রোহিঙ্গাদের নিজ দেশে দ্রুত প্রত্যাবাসনে জোর

২৭ মে এর মধ্যে ইলিয়াসকে হস্তান্তর করুন: রাষ্ট্রপতির প্রতি ফারুক

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৫ মে, ২০১২
  • ১৪৮ Time View

রাষ্ট্রপতির কাছে আগামী ২৭ মে এর মধ্যে বিএনপির নিখোঁজ সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলীকে ফেরত দেওয়ার আহবান জানিয়েছেন বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক।

তিনি বলেছেন, ‘২৭ তারিখের (মে) আগেই ইলিয়াস আলীকে হস্তান্তরের নির্দেশ দিন। নইলে ইতিহাস আপনাকে অবমূল্যায়ন করবে। জীবন সায়াহ্নে এটা আপনাকে করতেই হবে।’

সোমবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল আয়োজিত ‘বিএনপির যুগ্ম-মহাসচিব রিজভীসহ সকল রাজবন্দির মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি’ শীর্ষক মানববন্ধন দেওয়া বক্তৃতায় তিনি এ আহবান জানান।

এ সময় প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বিরোধ দলীয় চিফ হুইপ বলেন, ‘ইলিয়াস আলী এখনো সরকারের কাছেই আছে। তিনি নিখোঁজ হওয়ার পর ২৪ দিন অতিবাহিত হয়ে গেছে। তাকে ফেরত দিন। নইলে তাকে ফেরত দিতে বাধ্য করা হবে।’

‘খালেদা জিয়াই ইলিয়াস আলীকে লুকিয়ে রেখেছেন’ মর্মে দেওয়া প্রধানমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করে ফারুক বলেন,  ‘একজন প্রধানমন্ত্রী এভাবে বলতে পারেন না। এভাবে কথা বলে তিনি সংবিধান অবমাননা করেছেন, শপথ অবমাননা করেছেন। যেখানে সারা বিশ্ব বলছে ইলিয়াস আলীকে খুঁজে দিতে, সেখানে প্রধানমন্ত্রীর এমন বক্তব্য দু:খজনক।’

‘মামলা-হামলা যতোই দেন বিএনপি ভয় পায় না’ বলে সরকারকে হুঁসিয়ার করে তিনি বলেন, ‘আওয়ামী লীগ ক্যাডার পাঠিয়ে মিছিল ভাঙবেন, সমাবেশ ভাঙবেন- সে সুযোগ জিয়ার সৈনিকরা আর দেবে না।’

সরকারকে চ্যালেঞ্জ ছুঁড়ে বিরোধী দলীয় চিফ হুইপ আরো বলেন, ‘পুলিশ স্বাধীন করে দিয়ে দেখেন, বিএনপি এখনো জীবিত।’

মেজর (অব.) এম এম মেহবুব রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বিএনপি ও এর সহযোগী সংগঠনগুলোর নেতাদের মধ্যে আরো বক্তব্য রাখেন- খায়রুল কবীর খোকন, আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ, হুমায়ুন কবীর ব্যাপারী, শাহজাহান মিয়া সম্রাট, গিয়াস উদ্দিন মামুন প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ