1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন

‘বিএনপি অফিসে হামলা মনোনয়ন বাণিজ্যের ফল’

Reporter Name
  • Update Time : সোমবার, ১০ ডিসেম্বর, ২০১৮
  • ১৩০ Time View

বিএনপি অফিসে হামলা তাদের মনোনয়ন বাণিজ্যের ফল বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ। জাতীয় শিল্পকলা একাডেমির মহড়া কক্ষে সোমবার বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা আয়োজিত আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নৌকার পক্ষে প্রচারণার শুভ উদ্বোধনী অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।

হাছান মাহমুদ বলেন, ‘কয়েক দিন ধরে বিএনপি অফিস ও গুলশানে বেগম জিয়ার কার্যালয়ে মনোনয়ন বাণিজ্যের হাট বসেছিল। ৩০০ আসনে তারা টাকার বিনিময়ে ৮০০ নমিনেশন দিয়েছিল। সেই হাটে যারা টাকার অভাবে মনোনয়ন কিনতে পারেন নাই তারা আক্রমণ করে অফিসে তালা লাগিয়ে দিয়েছেন। তাদের মহাসচিবের গাড়িতে হামলা করে ড্রাইভারের মাথা ফাঁটিয়ে দিল। বিএনপি নেতাদের যদি লজ্জা থাকত তাহলে তাদের পদত্যাগ করা উচিত ছিল। অর্থাৎ বিএনপি অফিসে হামলা তাদের মনোনয়ন বাণিজ্যের ফল।’

তিনি বলেন, ‘সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখলাম মির্জা ফখরুল সাহেব গেঞ্জি গায়ে রাস্তায় দাঁড়িয়ে আছেন। জানি না মনোনয়ন বঞ্চিতরা উনার কাপড় খুলে দিয়েছিল কি-না? এ লজ্জা শুধু বিএনপির নয়, রাজনীতিবিদ হিসেবে আমিও লজ্জা পাচ্ছি।’

আওয়ামী লীগের এ নেতা বলেন, ‘যারা মনোনয়ন বাণিজ্য করে, নমিনেশন দেয়ার সময় টাকা নেয় তারা যদি দেশ পরিচালনার দায়িত্ব পায় তাহলে তো তারা দেশটাই বেচে দেবে। সুতরাং এদের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে।’

আয়োজক সংগঠনের সভাপতি মিয়া মনছফের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থি

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ