1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
ডিএমপির অভিযানে ৪৭০ জন গ্রেফতার মন্ত্রণালয়-সংস্থার সমন্বয়হীনতা দূর করা হবে আমার প্রথম কাজ : বিমানমন্ত্রী উপকূলের প্রত্যেকটি ঘরে পানির ট্যাংক পৌঁছে দেওয়া হবে : পরিবেশ প্রতিমন্ত্রী বড় চ্যালেঞ্জ মোকাবিলায় টিমওয়ার্কই সবচেয়ে গুরুত্বপূর্ণ: পার্বত্যমন্ত্রী দুর্নীতি ও অনিয়মে জড়িতদের ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি মঈন খানের মানুষের সঙ্গে সরকারের সম্পর্ক দৃঢ় করাই তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অন্যতম দায়িত্ব: তথ্যমন্ত্রী দ্রুতগতিতে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর রিজভীর নেতৃত্বে শহীদ জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন জহির উদ্দিন স্বপন নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

‘পাশের বাড়ির সাবিনা’ নিয়ে আসিফ

Reporter Name
  • Update Time : শনিবার, ১ ডিসেম্বর, ২০১৮
  • ৭৭ Time View

বাংলা গানের যুবরাজ খ্যাত আসিফ আকবর গানের পাশাপাশি মডেল হয়েও তুমুল আলোচনার জন্ম দিয়েছেন। মূলত নিজের গানেই ভিন্ন ভিন্ন লুকে হাজির হতে দেখা যায় তাকে।

এবার শ্রোতাদের সামনে নতুন গান নিয়ে হাজির হতে যাচ্ছেন তিনি। গানের শিরোনাম ‘পাশের বাড়ির সাবিনা’। গানটির কথা লিখেছেন এইচ এম রিপন আর সুর ও সঙ্গীত আয়োজন করেছেন অমিত চ্যাটার্জি।
শুক্রবার গান-ভিডিওর একটি পোস্টার নিজের ফেসবুকে পোস্ট করেছেন আসিফ আকবর। সেখানে গোফওয়ালা এক আসিফের দেখা মিলেছে। ধারণা করা হচ্ছে এবার নতুন কোনও গল্প ও লুকে ভক্তদের চমকে দেবেন এই শিল্পী।

ভিডিওতে আসিফ আকবর ছাড়াও দেখা যাবে আসিফ ইমরোজ, আসফিয়া অহি, নাওমী খানকে। আর এই মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন রোহান মাহমুদ। কোরিওগ্রাফিতে ছিলেন হাবীব।

এ ব্যাপারে আসিফ আকবর বলেন, আমি একজন শিল্পী। অভিনয়টা আমার কাজ না। তবে এখন গানের পাশাপাশি ভিডিওতে পরিচালক-প্রযোজকরা আমাকে চান। এদিকে শ্রোতারাও পছন্দ করছেন। আমি চেষ্টা করি ভালো কিছু করার জন্য। তবে পুরো কৃতিত্বটা পরিচালক বা নির্মাতাকেই দিতে চাই।

জানা গেছে, আগামীকাল শনিবার এসডিকে মিউজিক স্টেশনের ব্যানারে প্রকাশিত হবে গানটি ‘পাশের বাড়ির সাবিনা’র গান-ভিডিও।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ