1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
জাপানে এক লাখ কর্মী পাঠানোর খবরে বিভ্রান্তি যেভাবে, আসলে কী? কমনওয়েলথ কাবাডিতে ভারতের কাছে হেরে বিদায় বাংলাদেশের তরুণীর সঙ্গে আপত্তির ভিডিও: ‘এমপি আজিজের ব্যাপারে কেন্দ্র সিদ্ধান্ত নেবে’ বৃহত্তম ক্রিপ্টো প্ল্যাটফর্ম বাইন্যান্সে সাইবার হামলা, ৬৩০ কোটি ডলার চুরি পাটশিল্প পুনরুজ্জীবনে ২৩২০ কোটি টাকার প্রকল্প প্রস্তাব সরকারের ব্র্যাক ব্যাংক-বিএইচএফ হকি ক্যাম্পে প্রশিক্ষণে ২৪ নারী গোলরক্ষক ঘুষ-দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগে খুলনা রেঞ্জের ২৮ পুলিশ সদস্য প্রত্যাহার রাজধানীতে বৃষ্টি সম্ভাবনা; কমতে পারে তাপমাত্রা ডিগ্রি ছাড়াই মা ও শিশুর চিকিৎসা, ভুয়া চিকিৎসককে জরিমানা যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি বাতিলের দাবি: প্রধানমন্ত্রীর কার্যালয় ঘেরাওয়ের ঘোষণা বামদের

‘বিভাজন’ না রাখার আহ্বান ফারুকের

Reporter Name
  • Update Time : শনিবার, ২৪ নভেম্বর, ২০১৮
  • ৯০ Time View

আগামী ৩০ নভেম্বর মুক্তি পাবে রায়হান রাফির পরিচালিত রাজনৈতিক থ্রিলার ছবি ‘দহন’। জাজ মাল্টিমিডিয়ার এ ছবিতে অভিনয় করেছেন সিয়াম ও পূজা, মম, শিমুল খান, রিপা, হারুন রশিদ প্রমুখ।

বৃহস্পতিবার ‘দহন’ ছবির ‘মিট দ্য প্রেস’ আয়োজন করা হয় এফডিসিতে। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে ব্যক্তিগত ব্যস্ততার কারণে আসতে না পারায় একটি ভিডিও বার্তা পাঠান চিত্রনায়ক ফারুক, তাতে তিনি বলেন, আমি দেখেছি চলচ্চিত্রে এখন বিভাজন। এই বিভাজন রেখো না। আমার জীবদ্দশায় বহুবার এই ইন্ডাস্ট্রিতে ঝগড়া দেখেছি। আমার সিনিয়র আতা ভাই, কাজী ভাই অনেকে ছিলেন। এক্সিবিউটরদের সঙ্গে ঝগড়া লাগতো। সেগুলো বসে আবার তারাই ঠিক করতেন।

আবদুল আজিজকে উদ্দেশ্য করে মিয়া ভাই খ্যাত এ প্রবীণ অভিনেতা আরও বলেন, ভাই তুমি চার-পাঁচটা ছবি শুরু করো সবাইকে নিয়ে। দেখবে ইন্ডাস্ট্রির অনেক উপকারে আসবে। ডানে বামে উপরে নিচে কে কি বলল এতো কথা শোনার দরকার নেই। চলচ্চিত্র হচ্ছে একটা ফুলের মালা, এই মালার মধ্যে আমরা সবাই থাকবো। তারই নাম হবে বাংলাদেশ চলচ্চিত্র।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ