1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পর্যন্ত পুরস্কার ঘোষণা মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার : আইনমন্ত্রী প্রধানমন্ত্রীর নির্বাচনি ওয়াদা বাস্তবায়নে সব বাধা প্রতিহত করা হবে: জয়নুল আবদিন ফারুক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী ট্রাম্পের ‘নজিরবিহীন ঘোষণা’য় ভেনেজুয়েলার তেলক্ষেত্র যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে ইংল্যান্ডের সঙ্গে খেলা বয়কটের হুমকি পিসিবির, জানতেন না সরফরাজ-বাবররা ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন, বিদ্যুৎ সরবরাহ বন্ধ ‘চাপে পড়ে’ বিদেশি বাহিনীকে উদ্ধার কাজের অনুমতি দিলো নেপাল অস্ট্রেলিয়া থেকে ফিরে ম্যাকাই টেস্ট নিয়ে হতাশা প্রকাশ তালহার সিনেমায় ফিরছেন বাপ্পারাজ

তিতলির প্রভাবে দুপুরে বৃষ্টি হতে পারে সাতক্ষীরায়

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১১ অক্টোবর, ২০১৮
  • ৮০ Time View

ঘূর্ণিঝড় তিতলির কোনো প্রভাব পড়বে না সাতক্ষীরার উপকূলীয় এলাকায়। তবে বৃহস্পতিবার দুপুরের দিকে হালকা বা মাঝারি বৃষ্টি হতে পারে। সাতক্ষীরা আবহাওয়া অধিদফতরের ভারপ্রাপ্ত কর্মকর্তা জুলফিকার আলী রিপন জাগো নিউজকে এ তথ্য জানান।

তিনি বলেন, সকাল থেকে এখনো পর্যন্ত আকাশ স্বাভাবিক রয়েছে। তবে বুধবার দুপুরের পর থেকে বৃষ্টিপাত শুরু হয়। যা চলে গভীর রাত পর্যন্ত।

এদিকে আজ দুপুর নাগাদ বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘তিতলি’ উপকূলীয় এলাকায় আঘাত হানতে পারে এমন আশঙ্কায় আগে থেকেই সাতক্ষীরায় পূর্ব প্রস্তুতি গ্রহণ করেছে জেলা প্রশাসন।

বুধবার সন্ধ্যায় জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভায় জানানো হয়, দুর্যোগ মোকাবেলায় উপকূলীয় এলাকা আশাশুনি উপজেলায় ১ হাজার ৫শ ও শ্যামনগর উপজেলায় ২ হাজার ১শ সিপিপি সদস্য প্রস্তুত রাখা হয়েছে। প্রস্তুত রয়েছে মেডিকেল টিমও। জেলা ও উপজেলাতে খোলা হয়েছে কন্ট্রোল রুম।

এছাড়া উপকূলীয় এলাকার সকল মাছ ধরার ট্রলার ও নৌকা নিরাপদ আশ্রয়ে নিয়ে যেতে বলা হয়ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ