1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পর্যন্ত পুরস্কার ঘোষণা মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার : আইনমন্ত্রী প্রধানমন্ত্রীর নির্বাচনি ওয়াদা বাস্তবায়নে সব বাধা প্রতিহত করা হবে: জয়নুল আবদিন ফারুক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী ট্রাম্পের ‘নজিরবিহীন ঘোষণা’য় ভেনেজুয়েলার তেলক্ষেত্র যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে ইংল্যান্ডের সঙ্গে খেলা বয়কটের হুমকি পিসিবির, জানতেন না সরফরাজ-বাবররা ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন, বিদ্যুৎ সরবরাহ বন্ধ ‘চাপে পড়ে’ বিদেশি বাহিনীকে উদ্ধার কাজের অনুমতি দিলো নেপাল অস্ট্রেলিয়া থেকে ফিরে ম্যাকাই টেস্ট নিয়ে হতাশা প্রকাশ তালহার সিনেমায় ফিরছেন বাপ্পারাজ

প্রাইভেটকার খালে পড়ে চালকসহ নিহত ২

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১১ অক্টোবর, ২০১৮
  • ৭৭ Time View

রাজবাড়ীর কালুখালী উপজেলার বোয়ালিয়া ইউনিয়নে নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকার খালে পড়ে চালকসহ দুই জন নিহত হয়েছেন।

বুধবার রাতে কোনো এক সময় ওই ইউনিয়নের শ্যামসুন্দরপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে এবং বৃহস্পতিবার সকালে নিহতদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন মানিকগঞ্জের নবগ্রাম এলাকার হাসেম মোল্লার ছেলে গাড়ির চালক মনির আহম্মেদ (৩২) ও টাঙ্গাইলের মির্জাপুর এলাকার সরজাল কাজীর ছেলে যাত্রী রিপন কাজী (৩০)।

জানা যায়, ঢাকা থেকে রাজবাড়ীর কালুখালী উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের লারীবাড়ী এলাকায় রিপন কাজী তার শ্বশুর বাড়িতে যাচ্ছিলেন। তাদের গাড়িটি কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের কালুখালী উপজেলার বোয়ালীয়া ইউনিয়নের শ্যামসুন্দরপুর ব্রিজ এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খালে পড়ে যায়। এসময় ঘটনাস্থলেই গাড়িতে থাকা দুইজনেরই নিহত হন।

কালুখালী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আবু ফরহাদ জানান, রাতের কোনো এক সময় বোয়ালিয়া ইউনিয়নের শ্যামসুন্দরপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি প্রাইভেটকার খালে পড়ে যায়। পড়ে ভোরে বিষয়টি জানাজানি হয়। সকালে পুলিশ গাড়ির মধ্যে থেকে চালক ও যাত্রীর মরদেহ উদ্ধার করে। বৃষ্টিতে রাস্তা পিচ্ছিল থাকায় এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে ধারণা করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ