1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন
শিরোনামঃ
বায়তুল মোকাররমে পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৪০, মামলা ৪৬ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে রিজভীর শ্রদ্ধা নিবেদন স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার করলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয় ক্লাবে পরিণত করেছে বিএনপি : নাহিদ ইসলাম নিষিদ্ধ রাজনৈতিক দল বা সংগঠন ছাড়া যে কেউ সভা-সমাবেশ করতে পারবে: আইনমন্ত্রী পুনরায় বর্ডার হাট চালু করা নিয়ে আলোচনা হয়েছে : বাণিজ্যমন্ত্রী গাড়ির কাগজপত্র হালনাগাদের সময় বাড়ল ২৯ অক্টোবর পর্যন্ত ১৭ বছর গ্যাস আমদানির নামে লুটপাট করা হয়েছে : প্রধানমন্ত্রীর প্রেস সচিব

শচীনকে সন্দেশের ব্যাটবল দিয়ে রাজকীয় সংবর্ধনা মমতার

Reporter Name
  • Update Time : সোমবার, ১৪ মে, ২০১২
  • ১৪৮ Time View

ব্যাট-বলের রাজাকে সন্দেশের ব্যাট-বল দিয়ে রাজ্য সরকারের পক্ষ থেকে সংবর্ধনা দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

শনিবার ইডেনে শচীন টেণ্ডুলকারকে তার শততম সেঞ্চুরির জন্য দেওয়া উপহারের মধ্যে ছিল রাজকীয় রাজভোগসহ শহরের সেরা মিষ্টি৷

নাইট রাইডার্সের বিরুদ্ধে মাঠে নামার আগে লিটল মাস্টারের গলায় উত্তরীয় পরিয়ে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মুখ্যমন্ত্রী বলেন, ‘শচীন সোনার ছেলে। সেই কারণেই আমরা তাকে সোনার ব্যাট-বল উপহার দিয়েছি। আমরা তার কৃতিত্বকে সালাম জানাই।’

সংবর্ধনা অনুষ্ঠান শুরুর অনেক আগে থেকেই শচীনের জন্য উপহার সাজিয়ে প্রস্তুত ছিলেন অনেকই।

সংবর্ধনা যখন ক্রিকেটের মহাতারকাকে, তখন মিষ্টি না হলে কি চলে! তাই বিশেষভাবে তৈরি করা হয়েছিল তার নাম লেখা সন্দেশের ব্যাট-বল ৷

সবুজ চিনির গালিচায় শোয়ানো এ ব্যাট-বল ইডেনের প্রাঙ্গণে তুলে দেওয়া হয় শচীনের হাতে৷ ছিল বিশেষ ভাবে তৈরি এক হাঁড়ি রাজভোগ৷ রাজভোগগুলো আকারে বলের থেকেও বড়৷ সংখ্যায় রাজভোগের সংখ্যা ছিল ১০০।

মাঠে আসা দর্শকরা মাস্টার ব্লাস্টারকে বারবার হর্ষধ্বনিতে অভিবাদন জানান। দর্শক ঠাসা স্বর্গীয় ইডেন দেখে বাংলায় শচীন বলেন, ‘ভালো আছি’।

পরে বলেন, ‘বছরের পর বছর ধরে আপনারা যেভাবে আমায় সমর্থন করেছেন, তার জন্য প্রত্যেককে ধন্যবাদ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ