1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২০ জুন ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
৬ মাসের মধ্যে চালু হচ্ছে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল দেশীয় অর্থায়নে দ্রুত বাস্তবায়ন হবে ‘তিস্তা মেগা প্রকল্প’: পানিসম্পদমন্ত্রী জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে: তথ্য প্রতিমন্ত্রী জনগণের জীবনমান উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে : মৎস্য প্রতিমন্ত্রী ফল উৎসবের পেছনে আছে সুদূরপ্রসারী সামাজিক ও সাংস্কৃতিক দর্শন: তথ্যমন্ত্রী পাবলিক পরীক্ষা আইনে ডিজিটাল নকলের সাজা যুক্ত করা হয়েছে: শিক্ষামন্ত্রী বাবার ‌‘পিট’ কেটে মায়ের সঙ্গে সন্তানরা, আইনি লড়াই শেষে স্বস্তিতে জোলি দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা দেশে আবারও ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

লিবিয়ায় গণঅভ্যুত্থানে হত্যার দায়ে ৪৫ জনের মৃত্যুদণ্ড

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৬ আগস্ট, ২০১৮
  • ৪১ Time View

লিবিয়ায় ২০১১ সালে গণঅভ্যুত্থান চলাকালে রাজধানী ত্রিপোলিতে সংঘটিত হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার দায়ে ৪৫ ব্যক্তিকে ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।

লিবিয়ার সাবেক নেতা মুয়াম্মার গাদ্দাফিকে উৎখাতের সময় তারা ত্রিপোলিতে অন্তত কয়েক ডজন বিদ্রোহীকে হত্যা করেছিলেন অভিযোগ রয়েছে।

বিবিসি জানিয়েছে, গাদ্দাফি জামানার পর এই প্রথম এত বেশি মানুষকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে।

বিবিসির খবরে বলা হয়, ওই ঘটনায় ৪৫ জনকে মৃত্যুদণ্ড দেয়ার পাশাপাশি আরও ৫৪ জনকে ৫ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। এ ছাড়া অপর ২২ জন মামলা থেকে খালাস পেয়েছেন।

তবে কখন তাদের গ্রেফতার ও বিচারকার্য শুরু হয় তা জানা যায়নি।

লিবিয়ার বিচার মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, লিবিয়ার সাবেক নেতা মুয়াম্মার গাদ্দাফি ত্রিপোলি থেকে পালিয়ে যাওয়ার ও ক্ষমতাচ্যুত হবার কিছু সময় আগে তার অনুগত বাহিনীগুলোর দ্বারা সংঘটিত হত্যাকাণ্ডের সঙ্গে মামলাগুলোর সম্পর্ক আছে।

১৯৬৯ থেকে ২০১১ সাল পর্যন্ত ৪২ বছর লিবিয়ার শাসনকর্তা ছিলেন মুয়াম্মার গাদ্দাফি। আরব বসন্তে আন্দোলিত হয়েছিল লিবিয়াও, ব্যাপক জাগরণ, বিপ্ল­বের পর সির্তে শহরে এক হামলায় ২০১১ সালের ২০ অক্টোবর মারা যান তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ