1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২০ জুন ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন
শিরোনামঃ
৬ মাসের মধ্যে চালু হচ্ছে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল দেশীয় অর্থায়নে দ্রুত বাস্তবায়ন হবে ‘তিস্তা মেগা প্রকল্প’: পানিসম্পদমন্ত্রী জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে: তথ্য প্রতিমন্ত্রী জনগণের জীবনমান উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে : মৎস্য প্রতিমন্ত্রী ফল উৎসবের পেছনে আছে সুদূরপ্রসারী সামাজিক ও সাংস্কৃতিক দর্শন: তথ্যমন্ত্রী পাবলিক পরীক্ষা আইনে ডিজিটাল নকলের সাজা যুক্ত করা হয়েছে: শিক্ষামন্ত্রী বাবার ‌‘পিট’ কেটে মায়ের সঙ্গে সন্তানরা, আইনি লড়াই শেষে স্বস্তিতে জোলি দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা দেশে আবারও ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

ভারতে ১২ বছরের কম বয়সী শিশু ধর্ষণে মৃত্যুদণ্ডের বিল পাস লোকসভায়

Reporter Name
  • Update Time : সোমবার, ৩০ জুলাই, ২০১৮
  • ৪৯ Time View

ভারতে ১২ বছরের কম বয়সী শিশু ধর্ষকদের মৃত্যুদণ্ড সংক্রান্ত বিল পাস হয়েছে লোকসভায়। গতকাল সোমবার নিম্নকক্ষের অধিকাংশ সদস্যের মতামতের ভিত্তিতে বিলটি পাস হয়। যদিও বিরোধীদের কয়েকজন এ বিলে আরও সংশোধনী আনার প্রস্তাব দিয়েছিলেন।

১২ বছরের কম বয়সী শিশুকে ধর্ষণ করলে ধর্ষকের ন্যূনতম ২০ বছরের জেল এবং সর্বোচ্চ ফাঁসির সাজা দেয়ার জন্য বিশেষ অর্ডিন্যান্স পাস হয়েছিল কেন্দ্রীয় মন্ত্রিসভায়। গত এপ্রিলে পাস হওয়া এ অর্ডিন্যান্সে সাজা বাড়ানোর পাশাপাশি ধর্ষণ মামলার তদন্ত এবং বিচারের ক্ষেত্রে সময়সীমাও নির্দিষ্ট করে দেয়া হয়। পাস হওয়া অর্ডিন্যান্সটি ৬ মাসের মধ্যে সংসদে বিল আকারে পেশ করতে হতো। সেই মতো এ দিন লোকসভায় পেশ করা হয় বিলটি এবং তা পাস হয়।

এ দিন ভোটাভুটির আগে বিলটি নিয়ে প্রায় দুই ঘণ্টা ধরে বিতর্ক চলে লোকসভায়। এসময় কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কিরেন রিজিজু বলেন, ‘শিশুকন্যা ও বালিকাদের সুরক্ষায় একটা কঠোর আইনের প্রয়োজন। ভারতীয় দণ্ডবিধিতে নারী-ধর্ষণের বিরুদ্ধে কড়া শাস্তির কথা বলা হলেও, ১২-১৬ বছরের কম বয়সী শিশু-কিশোরীদের ধর্ষণ ও গণধর্ষণে দোষীদের কঠোর সাজার কথা বলা নেই। সম্প্রতি শিশুদের উপর নারকীয় অত্যাচারের একাধিক ঘটনা দেশের ভাবাবেগে চরম আঘাত করেছে। যার ফলে, ১২-১৬ বয়সীদের উপর ধর্ষণে দোষীদের চরম শাস্তি দেয়াটা প্রয়োজন হয়ে পড়েছে।’

সম্প্রতি জম্মু-কাশ্মীরের কাঠুয়া ও উত্তরপ্রদেশের উন্নাওকাণ্ডের পর, ভারতজুড়ে বাড়তে থাকা ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদের ঝড় ওঠে। কাঠুয়ায় নৃশংস ঘটনার ফলে শিশু ধর্ষকদের বিরুদ্ধে কঠোর শাস্তির ব্যবস্থা করতে তড়িঘড়ি অপরাধমূলক আইন (সংশোধনী) অর্ডিন্যান্স জারি করে কেন্দ্র।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ