1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
ডেঙ্গুর বিস্তার ঠেকানো ও প্রাণহানি কমাতে দিনরাত কাজ চলছে: স্থানীয় সরকারমন্ত্রী আগামী ২ সেপ্টেম্বর দেশে ফিরছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না: রাষ্ট্রপতি ‘কোনো ধরনের উগ্রতা ও উচ্ছৃঙ্খলতাকে আমরা প্রশ্রয় দেব না’ ইউপি নির্বাচনে থাকবে না দলীয় প্রতীক: শামা ওবায়েদ বাংলাদেশ ও মালয়েশিয়ার বন্ধুত্ব পারস্পরিক বিশ্বাসের ওপর প্রতিষ্ঠিত: স্বাস্থ্যমন্ত্রী মালয়েশিয়ার সঙ্গে সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় সরকার: এলজিআরডি মন্ত্রী শপথ নিলেন আপিল বিভাগের নবনিযুক্ত বিচারপতি হাবিবুল গনি নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৭৩৪ ৫৫০ মিলিয়ন ডলার বিনিয়োগে লালদিয়া টার্মিনালের ভিত্তিপ্রস্তর স্থাপন কাল

গাজীপুরে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ২

Reporter Name
  • Update Time : রবিবার, ২৯ জুলাই, ২০১৮
  • ৮২ Time View

গাজীপুরের শ্রীপুরে শনিবার রাতে ট্রাকের সঙ্গে সংঘর্ষে এক পিকআপের দুই আরোহী নিহত ও ছয়জন আহত হয়েছে। নিহতদের মধ্যে একজনের নাম তারাজুল ইসলাম (৪২)। সে রংপুরের পীরগঞ্জ এলাকার মৃত আফজাল হোসেনের ছেলে। তারাজুল বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে মালামাল বিক্রি করতেন। নিহত অপর ব্যক্তির (৫২) পরিচয় পাওয়া যায়নি।

মাওনা হাইওয়ে থানা পুলিশের ওসি দেলোয়ার হোসেন জানান, শনিবার রাতে ঢাকাগামী একটি ট্রাক ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের শ্রীপুরের আনসার রোড এলাকায় পৌঁছে হঠাৎ থেমে যায়। এ সময় পেছন থেকে দ্রুতগতিতে আসা সিলভারের হাড়ি পাতিল ভর্তি একটি পিকআপ ওই ট্রাককে সজোরে ধাক্কা দেয়। এতে পিকআপটি দুমড়ে-মুচড়ে যায় এবং পিকআপের চালকসহ আট যাত্রী গুরুতর আহত হয়। খবর পেয়ে পুলিশ ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত ৪ জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি দুজনের স্বজনেরা তাদের অন্যত্র নিয়ে গেছে।

তিনি আরও জানান, দুর্ঘটনাকবলিত ট্রাক ও পিকআপ থানা হেফাজতে নেওয়া হয়েছে। ট্রাকের চালককে আটক করা হয়েছে। হতাহতরা সবাই পুরুষ এবং ওই পিকআপের আরোহী ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ