1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ
দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা দেশে আবারও ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বিশ্বকাপ খেলা দেখতে যাওয়ার পথে আর্জেন্টিনা সমর্থকদের ওপর গুলি, আহত ৪ সুইজারল্যান্ড সফর বাতিল করলেন জেডি ভ্যান্স যুক্তরাষ্ট্র চুক্তি লঙ্ঘন করলে পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের ইসরায়েলকে সতর্ক করে ভ্যান্স বললেন ‘আমরা ছাড়া তোমাদের আর কেউ নেই’ ডিপফেক বিতর্কে গুগল-মেটার বিরুদ্ধে আইনি লড়াইয়ে প্রীতি আনোয়ারায় দেশের প্রথম ফ্রি ট্রেড জোনের অনুমোদন নিরাপত্তার ঘেরাটোপে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়ার আহ্বান

‘সঞ্জু’ সিনেমা নিয়ে আইনি ঝামেলা!

Reporter Name
  • Update Time : রবিবার, ২৯ জুলাই, ২০১৮
  • ৬৬ Time View

বক্স অফিসে সাড়া ফেলেছে রাজকুমার হিরানি পরিচালিত ‘সঞ্জু’ সিনেমাটি। সঞ্জয় দত্তের বায়োপিকে অভিনয় করে মুগ্ধতা ছড়িয়েছেন রণবীর কাপুরও।

কিন্তু ‘সঞ্জু’ নিয়ে এবার আইনি ঝামেলায় পড়তে যাচ্ছেন সংশ্লিষ্টরা। এরই মধ্যে পরিচালক রাজকুমার হিরানি, বিধু বিনোদ চোপড়াসহ এই সিনেমার সঙ্গে জড়িত একাধিক ব্যক্তির কাছে আইনি নোটিশ পাঠিয়েছেন গ্যাংস্টার আবু সালেম।

নোটিশে বলা হয়, ‘সঞ্জু’ সিনেমায় তার ব্যাপারে ভুল তথ্য দেয়া হয়েছে। তাইতো সিনেমা থেকে সেসব দৃশ্য বাদ দেয়ার দাবি জানান তিনি। আগামী ১৫ দিনের মধ্যে এই দাবি না মানা হলে নির্মাতার বিরুদ্ধে মামলা করারও হুমকি দেয়া হয়েছে। একই সঙ্গে আবু সালেমের কাছে ক্ষমা চাওয়ার দাবিও জানানো হয়েছে তার আইনজীবীর পক্ষ থেকে। খবর জি-নিউজের।

সিনেমায় দেখানো হয়েছে, ১৯৯৩ সালে সঞ্জয় দত্ত বেআইনি অস্ত্র রাখার মামলায় আটক হন। তিনি পুলিশের কাছে স্বীকার করে নেন সেই অস্ত্র তাকে আবু সালেমই সরবরাহ করেছিলেন।

এদিকে আবু সালেমের দাবি এসবের কোনও কিছুই সত্য নয়। ১৯৯৩ সালে মুম্বাই বিস্ফোরণের মামলায় এই মুহূর্তে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হয়ে কারাগারে রয়েছেন গ্যংস্টার আবু সালেম। পাশাপাশি ২০০২ সালে তোলাবাজির ঘটনায় দিল্লি আদালত তার ৭ বছরের কারাদণ্ড ঘোষণা করে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ