1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০১:০৩ অপরাহ্ন
শিরোনামঃ
যুক্তরাষ্ট্র চুক্তি লঙ্ঘন করলে পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের ইসরায়েলকে সতর্ক করে ভ্যান্স বললেন ‘আমরা ছাড়া তোমাদের আর কেউ নেই’ ডিপফেক বিতর্কে গুগল-মেটার বিরুদ্ধে আইনি লড়াইয়ে প্রীতি আনোয়ারায় দেশের প্রথম ফ্রি ট্রেড জোনের অনুমোদন নিরাপত্তার ঘেরাটোপে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়ার আহ্বান বাংলাদেশে বিনিয়োগ ও বাণিজ্যিক কার্যক্রম সম্প্রসারণে আগ্রহী স্পেন সংসদে সভাপতিকে ‘ঝুঁকিয়া’ সম্মান জানানোর বাধ্যবাধকতা নেই : স্পিকার দেশে ২ লাখ ৮৮ হাজার হেক্টর জমিতে গম চাষ হচ্ছে: সংসদে কৃষিমন্ত্রী সবার মতামত নিয়ে জাতীয় গণমাধ্যম কমিশন গঠন করা হবে: তথ্য প্রতিমন্ত্রী চুক্তি বাস্তবায়নে সুইজারল্যান্ডে বসছে ওয়াশিংটন-তেহরানের প্রতিনিধিরা

আবারো আইনি জটিলতায় পড়তে যাচ্ছেন সালমান

Reporter Name
  • Update Time : সোমবার, ৯ জুলাই, ২০১৮
  • ৬৮ Time View

ঝামেলা যেন কিছুতেই পিছু ছাড়ছে না বলিউডের ভাইজানখ্যাত সালমান খানের। আবারো আইনি জটিলতায় পড়তে যাচ্ছেন বলিউডের এই সুপারস্টার। অবৈধ নির্মাণের অভিযোগে এনে এবার সালমান ও তার পরিবারকে নোটিশ পাঠিয়েছে মহারাষ্ট্র বনদপ্তর।

সাত দিনের মধ্যে নোটিশের জবাব না দিলে তার পরিবারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে বলে জানানো হয়েছে।

ভারতের গণমাধ্যমের খবর, মহারাষ্ট্রের রায়গড় জেলার পানভেলে একটি ফার্মহাউস রয়েছে সালমানের। সালমান ছাড়াও ফার্মহাউসটির মালিকানা রয়েছে বাবা সেলিম খান, বোন অর্পিতা খান, আলভিরা খান, ভাই আরবাজ খান, সোহেল খান ও মা হেলেনের। এক অনাবাসী ভারতীয় অভি‌যোগ করেছেন ওই ফার্মহাউসটি তৈরি করা হয়েছে বনদপ্তরের আইন ভেঙে।

নোটিশে বলা হয়, বন আইন ভেঙে ফার্মহাউস তৈরি করতে সিমেন্ট, কংক্রিট আনা হয়েছে। একইসঙ্গে নির্মাণ করার জন্য অন্যান্য আইনও ভাঙা হয়েছে।

নোটিশে আরও বলা হয়েছে, উপ‌যুক্ত সময়ের মধ্যে ‌ওই নোটিশের জবাব না দেয়া হলে, মালিকপক্ষের কিছু বলার নেই বলে ধরে নেয়া হবে। এক্ষেত্রে আইন অনু‌যায়ী উপযুক্ত ব্যবস্থা নেয়া হবে।

এদিকে সালমানের বাবা সেলিম খান বলেছেন, ফার্মহাউসটি নির্মাণের জন্য সব আইনই মানা হয়েছে। প্রয়োজনীয় ফি-ও জমা দেয়া হয়েছে। এটি কোনোভাবেই বেআইনি নির্মাণ নয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ