1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
খুলনার ‘সন্ত্রাসী’ ডালিম দুই সহযোগীসহ গ্রেফতার, পিস্তল-গুলি উদ্ধার ৩১ জানুয়ারির মধ্যে জেলা পরিষদের ভবনে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ শাহবাগের ফুটপাত থেকে নিজের ঘরে গোলাপি, পেলেন স্থায়ী ঠিকানা ৩৩ ছবির লড়াই, ভারত থেকে অস্কারে যাচ্ছে এই সিনেমা রোনালদোতেই আস্থা পর্তুগালের নতুন কোচের জ্বালানি সংকটে পাকিস্তান: বিদেশ ভ্রমণ ও সরকারি ভোজ নিষিদ্ধ, বিয়ের দাওয়াতে এক পদ ‘ভুল তথ্য’ দেওয়ায় বিএনপি নেতাকে শাসালেন এমপি এনামুল হক আবারও সন্তান দত্তক নিলেন ‘স্ট্রেঞ্জার থিংস’ তারকা মিলি ববি ব্রাউন হত্যা মামলায় ‘শিকারী’ সিনেমার নায়ক গ্রেপ্তার উপনির্বাচনে ‘ফুটবল খেলোয়াড়’ নিয়ে নামবেন মমতা, বিদ্রোহীদের ‘খাম’

তিস্তার পানিবণ্টনে গ্রহণযোগ্য সমাধানে কমিশন গঠন মমতার

Reporter Name
  • Update Time : বুধবার, ৭ ডিসেম্বর, ২০১১
  • ২৫৫ Time View

তিস্তার পানিবণ্টন নিয়ে একটি গ্রহণযোগ্য সমাধান খোঁজার উদ্যোগ নিয়েছেন এবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিজেই। এ লক্ষ্যে কল্যাণ রুদ্র কমিশন নামে একটি কমিশন গঠন করেছেন তিনি। কমিশনকে ডিসেম্বরের শেষ নাগাদ রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন।

গত ১৫ নভেম্বর মমতা ব্যানার্জি রুদ্রকে দায়িত্ব দেন বাংলাদেশ ও ভারতের মধ্যে তিস্তার পানি বণ্টনের একটি বিজ্ঞানসম্মত সমাধান খুঁজে বের করতে। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির সাম্প্রতিক ভারত সফরকালে তার কাছেও মমতা ব্যানার্জি কথা দেন কল্যাণ রুদ্র কমিশনের সুপারিশ যা থাকবে সেটাই মেনে নেবেন তিনি।

এদিকে, কমিশন তার কাজ অনেকখানিই এগিয়ে নিয়েছে। তিনি বলেছেন, গভীর অনুসন্ধান চলছে, খুঁটিনাটি বিষয়গুলোও দেখা হচ্ছে। দুই দেশের জন্য গ্রহণযোগ্য এবং দুই দেশকেই সন্তুষ্ট করবে এমন একটি সমাধানের পথ খুঁজে বের করতেও আশাবাদী তিনি।

আরো কিছু গবেষণার কাজ চলছে এবং এ মাসের শেষ নাগাদই রিপোর্ট জমা দেওয়া যাবে বলে নিশ্চিত করেন কল্যাণ রুদ্র।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ