1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০১:০৩ অপরাহ্ন
শিরোনামঃ
যুক্তরাষ্ট্র চুক্তি লঙ্ঘন করলে পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের ইসরায়েলকে সতর্ক করে ভ্যান্স বললেন ‘আমরা ছাড়া তোমাদের আর কেউ নেই’ ডিপফেক বিতর্কে গুগল-মেটার বিরুদ্ধে আইনি লড়াইয়ে প্রীতি আনোয়ারায় দেশের প্রথম ফ্রি ট্রেড জোনের অনুমোদন নিরাপত্তার ঘেরাটোপে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়ার আহ্বান বাংলাদেশে বিনিয়োগ ও বাণিজ্যিক কার্যক্রম সম্প্রসারণে আগ্রহী স্পেন সংসদে সভাপতিকে ‘ঝুঁকিয়া’ সম্মান জানানোর বাধ্যবাধকতা নেই : স্পিকার দেশে ২ লাখ ৮৮ হাজার হেক্টর জমিতে গম চাষ হচ্ছে: সংসদে কৃষিমন্ত্রী সবার মতামত নিয়ে জাতীয় গণমাধ্যম কমিশন গঠন করা হবে: তথ্য প্রতিমন্ত্রী চুক্তি বাস্তবায়নে সুইজারল্যান্ডে বসছে ওয়াশিংটন-তেহরানের প্রতিনিধিরা

এবার ঈদে কোথায় কোথায় ঘুরছেন মিম?

Reporter Name
  • Update Time : বুধবার, ২০ জুন, ২০১৮
  • ৬৩ Time View

এবার ঈদে মিম অভিনীত ‘সুলতান: দ্য সেভিয়ার’ ছবিটি ভারতের কলকাতায় মুক্তি পেয়েছে। ছবিতে মিমের বিপরীতে অভিনয় করেছেন জিৎ। কিছুদিন আগেই এই ছবিটির প্রচারণায় অংশ নিতে কলকাতায় যান মিম।

কলকাতার বিভিন্ন টিভি চ্যানেল, পত্রিকায় ইন্টারভিউ দেন। এ নিয়ে টালিউডের তিনটি সিনেমাতে অভিনয় করলেন মিম। অন্য দুটি ছবি হচ্ছে ‘ব্ল্যাক’ও ‘ইয়েতি অভিযান’।

এরমধ্যে প্রথমটিতে সোহম চক্রবর্তী আর দ্বিতীয়টিতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ছিলেন মিমের সহশিল্পী। কলকাতায় এক সপ্তাহ থেকে দেশে ফিরেই ঈদের আগের দিন ব্যাংকক গেলেন মিম।

মিমের এই ব্যাংকক সফর একবারেই পারিবারিক বলে জানান এই তারকা। মিম বলেন, ‘পরিবার শুধু গুরুত্বপূর্ণই নয়, পরিবার আমার কাছে সব কিছু’।

এবারের ব্যাংকক সফর যে বেশ উপভোগ করছেন এই তারকা তার কিছুটা আভাস পাওয়া গেলো ফেসবুকে। ব্যাংককে গিয়েই নামুয়াং সাফারি পার্কে বেড়াতে যান তিনি। সেখানে গিয়ে জ্যান্ত বাঘের খাঁচায় ঢুকে বাঘের সঙ্গে ভিডিও দৃশ্য ধারণ করে ফেসবুকে শেয়ার করেন।

এছাড়া বেশ কিছু স্থিরচিত্রও ফেসবুকে শেয়ার করেছেন এই তারকা। এবারের ব্যাংকক সফরেই মিম তার বাবার চিকিৎসা করাবেন বলেও জানান।

আগামী ২৪ জুন ব্যাংকক থেকে ঢাকায় ফেরার কথা রয়েছে মিমের। এসেই নতুন কাজ শুরু করবেন এই অভিনেত্রী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ