1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২২ জুন ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন

টাঙ্গাইলে বাসচাপায় নিহত ২

Reporter Name
  • Update Time : রবিবার, ১০ জুন, ২০১৮
  • ৯৭ Time View

টাঙ্গাইলের সদর উপজেলায় বাসচাপায় ২ বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন।

উপজেলার ভাতকুড়া এলাকার আলাউদ্দিন টেক্সটাইল মিলের সামনে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে শনিবার রাত পৌনে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন টাঙ্গাইলের সদর উপজেলার তেতুলিয়া গ্রামের সাগর মিয়া ও শরিফ হোসেন। তারা রাজমিস্ত্রির কাজ করতেন বলে পুলিশ জানায়।

এলেঙ্গা পুলিশ ফাঁড়ির সার্জেন্ট আজিজুর রহিম তালুকদার বলেন, ঢাকা থেকে ধনবাড়ীগামী বিনিময় পরিবহনের একটি বাস পেছন থেকে বাস সাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলেই ২ আরোহীর মৃত্যু হয়।

দুর্ঘটনার পর ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানজটের সৃষ্টি হওয়ায় প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ