1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
নিরাপত্তার ঘেরাটোপে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়ার আহ্বান বাংলাদেশে বিনিয়োগ ও বাণিজ্যিক কার্যক্রম সম্প্রসারণে আগ্রহী স্পেন সংসদে সভাপতিকে ‘ঝুঁকিয়া’ সম্মান জানানোর বাধ্যবাধকতা নেই : স্পিকার দেশে ২ লাখ ৮৮ হাজার হেক্টর জমিতে গম চাষ হচ্ছে: সংসদে কৃষিমন্ত্রী সবার মতামত নিয়ে জাতীয় গণমাধ্যম কমিশন গঠন করা হবে: তথ্য প্রতিমন্ত্রী চুক্তি বাস্তবায়নে সুইজারল্যান্ডে বসছে ওয়াশিংটন-তেহরানের প্রতিনিধিরা লোহিত সাগরে দুই যুদ্ধজাহাজ পাঠাচ্ছে জার্মানি ‘রকস্টার’কে টপকে মাল্টিপ্লেক্সে রাজত্ব করছে ‘রইদ’ যুক্তরাষ্ট্রে টুম্পার নির্দেশনায় মামুনুর রশীদের নাটক ‘অমানুষ’ সিটি গ্রুপকে সচল রাখতে ২৬,৬০০ কোটি টাকার ঋণ পুনর্গঠনে ৩৬ ব্যাংক

এবার কলকাতার সিনেমায় নুসরাত ফারিয়া

Reporter Name
  • Update Time : রবিবার, ৩ জুন, ২০১৮
  • ৬৬ Time View

বাংলাদেশের মডেল-অভিনেত্রী নুসরাত ফারিয়া এবার অভিনয় করতে যাচ্ছেন কলকাতার একটি সিনেমাতে। সিনেমার নাম ‘ডি ফর ড্যান্স’। নৃত্যনির্ভর সিনেমাতে ফারিয়ার নায়ক অঙ্কুশ হাজরা। এটি পরিচালনা করবেন বাবা যাদব। প্রযোজনা করবে কলকাতার প্রযোজনা প্রতিষ্ঠান শ্রী ভেঙ্কটেশ ফিল্মস।

এর আগে ‘আশিকী’ সিনেমাতে নুসরাত-অঙ্কুশ জুটির রসায়ন দর্শক উপভোগ করেছেন। এটা ছিল যৌথ প্রযোজনার সিনেমা। এবার ‘ডি ফর ড্যান্স’-এর মাধ্যমে কলকাতার সিনেমাতে দেখা যাবে তাদের।

বাংলাদেশের প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার সিনেমা দিয়ে শুরু হয়েছিল ফারিয়ার কলকাতা যাত্রা। এরপর এই ব্যানারে ‘বাদশা-দ্য ডন’সহ একাধিক সিনেমাতে তার দেখা মিলেছে। জাজের বাইরে প্রথমবারের মতো কলকাতার সিনেমাতে অভিনয় করতে যাচ্ছেন নায়িকা।

সিনেমার পুরো শুটিং হবে বিদেশে। তবে কবে শুটিং শুরু হবে তা এখনও ঠিক হয়নি।

এ বিষয়ে ফারিয়া বলেন, ‘হ্যাঁ, কলকাতার একটি সিনেমাতে কাজ করতে যাচ্ছি। কথাবার্তা হয়েছে। এর বেশি কিছু বলতে চাই না। শুধু এটুকু বলি, শিগগিরই নতুন ভালো একটি খবর পাবেন।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ