1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াডে সেরা ১০-এর মধ্যে বেরোবির ৫ শিক্ষার্থী নোয়াখালী, চট্টগ্রাম ও সিলেট ‘পুনরুদ্ধারের’ সময় এসেছে: বিজেপি এমপি দুবে চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আটক মসজিদ কমিটির বিরোধে হামলা, প্রাণ গেল বিএনপি নেতার কোরিয়ায় আন্তর্জাতিক উৎসবে খাবার ক্যাটাগরিতে প্রথম বাংলাদেশ ঢাকা বিশ্ববিদ্যালয়: ৮ বছরে ভর্তি পরীক্ষার আবেদনে খরচ বেড়েছে ৪ গুণ জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াডের রাজশাহী পর্বে প্রথম দুই স্থানই রুয়েটের দখলে খুলনায় রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি, দেয়ালে বিরোধী পোস্টার সিলেটে আওয়ামী লীগের মিছিলের প্রস্তুতিকালে আটক ১২ নেতাকর্মী নিষিদ্ধ আ.লীগের চাঁদপুর জেলার সভাপতিসহ আটক ৩০

ঈদের প্রথম জামাত সকাল সাড়ে ৮টায়

Reporter Name
  • Update Time : বুধবার, ৩০ মে, ২০১৮
  • ৪৯ Time View

এ বছর ঈদুল ফিতরের প্রধান জামাত জাতীয় ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে। তবে আবহাওয়া খারাপ হলে, মাঠে নামাজ পড়ার অনুকূল পরিবেশ না থাকলে প্রধান জামাত সকাল ৯টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে হবে। আজ মঙ্গলবার সচিবালয়ে ঈদুল ফিতর উদযাপন উপলক্ষে আন্তঃমন্ত্রণালয় সভায় এ সিদ্ধান্ত হয়।

এ ছাড়া বায়তুল মোকাররম জাতীয় মসজিদে যথারীতি প্রতিবারের মতো এবারও পাঁচটি ঈদের জামাত পড়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে সেসব জামাতের সময় পরে জানানো হবে। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১৬ বা ১৭ জুন মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদযাপিত হবে।

অন্যান্য বছরের মতো এবারও মহিলাদের ঈদের নামাজ আদায়ে আলাদা ব্যবস্থা রাখা হবে। এ ছাড়া বিদেশি রাষ্টদূত, কূটনৈতিকদের নামাজের জন্য আলাদা স্থান সংরক্ষণ করা হবে বলে সভায় সিদ্ধান্ত হয়েছে।

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে ঈদগাহ মাঠের প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন হবে। জাতীয় ঈদগাহের নিরাপত্তা নিশ্চিতে যথাযথ ব্যবস্থা নেয়া হবে বলে সভায় আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে।

সভায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়, মন্ত্রিপরিষদ বিভাগ, জনপ্রশাসন মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী বিভাগ, তথ্য মন্ত্রণালয়, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন, গণপূর্ত অধিদফতর, ওয়াসাসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ