1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন
শিরোনামঃ

এবার ইনজুরির কবলে ব্রাজিলের কস্তা

Reporter Name
  • Update Time : বুধবার, ২৩ মে, ২০১৮
  • ৪৭ Time View

রাশিয়া বিশ্বকাপের আগেই ব্রাজিল আর্জেন্টিনায় যেন ইনজুরির জোয়ার নেমেছে। আর্জেন্টিার সার্জিও রোমেরোর পরে ব্রাজিল শিবিরেও আবার আঘাত হানল ইনজুরি। এবার দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য ডগলাস কস্তা ইনজুরিতে আক্রান্ত হলেন। এর আগে রাশিয়া বিশ্বকাপের জন্য ২৩ জনের চূড়ান্ত দল ঘোষণা করার আগেই ইনজুরির কারণে বাদ পড়েন দানি আলভেস।

বুধবার দলের অনুশীলনের সময় উরুর পেশিতে টান পড়ে ডগলাস কস্তার। সঙ্গে সঙ্গে অনুশীলন বন্ধ করে দেন তিনি। তবে পরীক্ষা করে দেখা যায় চোট এতটা গুরুতর নয়। এর আগে ইনজুরিতে পড়ে বিশ্বকাপ স্বপ্ন শেষ হয়ে যায় ব্রাজিলের তারকা ডিফেন্ডার আলভেসের। কমপক্ষে তিনমাসেরও বেশি সময় তাকে মাঠের বাইরে থাকতে হবে তাকে।

এদিকে গত ফেব্রুয়ারিতে চোট পাওয়া ব্রাজিল দলের প্রধান তারকা নেইমার সুস্থ হয়ে উঠছেন। প্রায় তিন মাস মাঠের বাইরে থাকার কারণে বিশ্বকাপ প্রস্তুতি নিয়ে তিনি ব্যস্ত সময় পার করছেন। আর সেই প্রস্তুতি তিনি বেশ ভাল করেই নিচ্ছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ