1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০১:২৬ অপরাহ্ন

বাবার কবরেই চিরনিদ্রায় শায়িত হলেন তাজিন

Reporter Name
  • Update Time : বুধবার, ২৩ মে, ২০১৮
  • ১১৬ Time View

0047_31

বাবার কবরেই চিরনিদ্রায় শায়িত হলেন অভিনেত্রী তাজিন আহমেদ। আজ বুধবার দুপুর ২টা ৪৩ মিনিটে তাঁর বনানী কবরস্থানে দাফন সম্পন্ন হয়। এরআগে বাদ যোহর অভিনেত্রী তাজিন আহমেদের নামাজে জানাজা অনুষ্ঠিত হয় গুলশানের আজাদ মসজিদে।

জানাজায় উপস্থিত ছিলেন শিল্পী সংঘের সভাপতি শহিদুল ইসলাম সাচ্চু, সাধারণ সম্পাদক আহসান হাবিব নাসিম, নির্মাতা বদরুল আলম সৌদ, অভিনেতা সিদ্দিকুর রহমান, এস এ হক অলিক, উপস্থাপক আনজাম মাসুদ, প্রযোজক সৈয়দ ইরফান উল্লাহ। এছাড়াও উপস্থিত ছিলেন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব রামেন্দ্র মজুমদার।

গুলশানের আজাদ মসজিদ থেকে দাফনের জন্য দুপুর ২টায় বনানী কবরস্থানে নিয়ে আসা হয় মৃতদেহ। এরপর দুপুর ২টা ৪৩ মিনিটে তাজিন আহমেদের বাবার কবরেই দাফন করা হয় তাকে।

দাফন শেষে প্রত্যেকে দীর্ঘদিনের সহকর্মী তাজিনের জন্য দোয়া প্রার্থনা করেন। দাফন শেষে অভিনয়শিল্পী সংঘের সাধারণ সম্পাদক আহসান হাবিব নাসিম বলেন, আগামি শুক্রবার বিকাল চারটায় শিল্পী সংঘের অফিসে তাজিন আহমেদ স্মরণ সভা। এখানে অভিনেতা, নির্মাতা, প্রযোজক, মেকাপ আর্টিস্ট থেকে শুরু করে সব কলাকুশলীদের উপস্থিত থাকতে অনুরোধ করা হলো।

হৃদরোগে আক্রান্ত হয়ে গতকাল মঙ্গলবার দুপুর ৪ টা ৩৪ মিনিটে মারা যান তাজিন আহমেদ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ