1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০১:২৪ অপরাহ্ন

না ফেরার দেশে পাড়ি জমালেন তাজিন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২২ মে, ২০১৮
  • ১০৮ Time View

হার্ট অ্যাটাক করে না ফেরার দেশে পাড়ি জমালেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তাজিন আহমেদ (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ মঙ্গলবার সকাল ১০টায় হৃদ্‌রোগে আক্রান্ত হলে তাকে উত্তরার রিজেন্ট হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় বিকাল ৪টা ৩৫ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তাজিনের মৃত্যুর খবর নিশ্চিত করেছ অভিনয় শিল্পী সংঘের সাধারণ সম্পাদক আহসান হাবিব নাসিম বলেন, ‌‘আমরা ৩টার দিকে খবরটি পেয়েছি তাজিন আহমেদ হার্ট অ্যাটাক করেছেন। যখন তার হার্ট অ্যাটাক হয় তখন বাসায় কেবলমাত্র একজন মেকাপ আর্টিস্ট ছিলেন। তিনিই তাজিনকে উত্তরার রিজেন্ট হাসপাতালে নিয়ে আসেন। হাসপাতালে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। কিন্তু শেষ রক্ষা হয়নি। আমাদের সবাইকে ছেড়ে না ফেরার দেশে চলে গেলেন তাজিন। আমরা তার বিদেহী আত্মার শান্তি কামনা করছি।’

তিনি আরও জানান, সন্ধ্যা পর্যন্ত তাজিন আহমেদের মরদেহ উত্তরার রিজেন্ট হাসপাতালেই রাখা হবে। ইফতারের পর সিদ্ধান্ত নেয়া হবে তার মরদেহ কখন, কোথায় জানাজা ও দাফনের ব্যবস্থা করা হবে।

প্রসঙ্গত, বিটিভির সোনালি দিনগুলোতে তাজিন আহমেদের উত্থান। জাহিদ হাসান, আজিজুল হাকিম, আজাদ আবুল কালাম, তৌকীর আহমেদ, টনি ডায়েসদের সঙ্গে জুটি বেঁধে নিয়মিতই তিনি হাজির হতেন টিভি দর্শকদের সামনে। অভিনয়ের পাশাপাশি মডেলিংয়ে, সাংবাদিকতা ও অনুষ্ঠান উপস্থাপনায় বেশ সুনাম অর্জন করেছিলে তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ