1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২০ জুন ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
৬ মাসের মধ্যে চালু হচ্ছে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল দেশীয় অর্থায়নে দ্রুত বাস্তবায়ন হবে ‘তিস্তা মেগা প্রকল্প’: পানিসম্পদমন্ত্রী জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে: তথ্য প্রতিমন্ত্রী জনগণের জীবনমান উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে : মৎস্য প্রতিমন্ত্রী ফল উৎসবের পেছনে আছে সুদূরপ্রসারী সামাজিক ও সাংস্কৃতিক দর্শন: তথ্যমন্ত্রী পাবলিক পরীক্ষা আইনে ডিজিটাল নকলের সাজা যুক্ত করা হয়েছে: শিক্ষামন্ত্রী বাবার ‌‘পিট’ কেটে মায়ের সঙ্গে সন্তানরা, আইনি লড়াই শেষে স্বস্তিতে জোলি দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা দেশে আবারও ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

প্রিন্স হ্যারি ও মেগান মার্কলের বিয়ে সম্পন্ন

Reporter Name
  • Update Time : শনিবার, ১৯ মে, ২০১৮
  • ৯১ Time View

ঐতিহাসিক উইন্ডসর ক্যাসেলের অর্ন্তভুক্ত সেন্ট জর্জেস চ্যাপেল গির্জায় ব্রিটিশ রাজপরিবারের রাজপুত্র হ্যারি এবং মার্কিন অভিনেত্রী মেগান মার্কলের বিয়ে সম্পন্ন হয়েছে।

সেন্ট জর্জ চ্যাপেলে রানী দ্বিতীয় এলিজাবেথ ও হাই প্রোফাইল ৬০০ অতিথির উপস্থিতিতে বিয়ের শপথ পড়লেন রাজপরিবারের নবদম্পতি।

বিবিসি জানিয়েছে, ব্রিটিশ ডিজাইনার ক্লারা ওয়েইট কেলারের ডিজাইন করা পোশাক পরে সেন্ট জর্জেস গির্জায়প্রিন্স হ্যারির সামনে হাজির হন মেগান। মেগানের শ্বশুর প্রিন্স চার্লস তার হাত ধরে তাকে বিয়ের মঞ্চ পর্যন্ত এগিয়ে নিয়ে যান। মেগান তার শপথে স্বামীর প্রতি আজীবন ‘অনুগত’ শব্দটি বাদ দিয়েছেন। আর প্রিন্স হ্যারি রাজকীয় ঐতিহ্য ভেঙ্গে বিয়ের আংটি পরেছিলেন।

What I imagine I might miss if I fall asleep before Royal Wedding…#FingersCrossed #RoyalWedding #PrinceHarry #MeghanMarkle pic.twitter.com/XHVybHwQ7C
— Brushing Off (@BrushingOff) May 19, 2018

এখন থেকে তারা পরিচিত হবেন ডিউক ও ডাচেস অব সাসেক্স হিসেবে।

রাণী এলিজাবেথ, প্রিন্স চার্লস, প্রিন্স উইলিয়াম, কেড মিডলটনসহ রাজ পরিবারের সদসবৃন্দ, ৬০০ আমন্ত্রিত অতিথি ও আড়াই হাজারেরও বেশি সাধারণ মানুষ এ বিয়েতে উপস্থিত ছিলেন। এছাড়াও অতিথিদের মধ্যে ছিলেন অপরাহ উইনফ্রে, জর্জ ও আমাল ক্লুনি, ডেভিড ও ভিক্টোরিয়া বেকহ্যাম ও স্যার এলটন জন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ