1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০৩ মে ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘শীর্ষ সন্ত্রাসী তেমন নেই, সহযোগীরা শীর্ষ সন্ত্রাসী সাজতে চাইছে’ পুলিশ সদস্যদের বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা ইরানের পর আরো একটি দেশ দখলের ইঙ্গিত ট্রাম্পের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের শপথ কাল ইরানি হামলায় ক্ষতিগ্রস্ত মধ্যপ্রাচ্যের ১৬ মার্কিন ঘাঁটি পতিত আওয়ামী লীগের মতো বিএনপি কোনো কাজ করবে না : নজরুল ইসলাম যেদিকে তাকাই সেদিকেই অনিয়ম-দুর্নীতি : মির্জা ফখরুল জলাবদ্ধতা নিরসনে খাল খনন করছে সরকার : প্রধানমন্ত্রী আলোচিত বিচারকের বিরুদ্ধে অভিযোগ দেখার ভার সুপ্রিম জুডিশিয়ারি কাউন্সিলের : আইনমন্ত্রী ‘যুদ্ধবিরতির মাধ্যমে’ ইরান যুদ্ধ শেষ হয়েছে: ট্রাম্প

দিল্লিকে হারিয়ে শীর্ষে হায়দরাবাদ

Reporter Name
  • Update Time : রবিবার, ৬ মে, ২০১৮
  • ৪৫ Time View

দিনের প্রথম ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে হারিয়ে সবার উপরে উঠে এসেছিল চেন্নাই সুপার কিংস। পরের ম্যাচে দিল্লি ডেয়ারডেভিলসকে হারিয়ে শীর্ষে ফিরেছে সানরাইজার্স হায়দরাবাদ। রুদ্ধশ্বাস উত্তেজনার ম্যাচে শনিবার ৭ উইকেটে জিতেছে কেন উইলিয়ামসনের দল। ১ বল বাকি থাকতে ১৬৪ রানের লক্ষ্যে পৌঁছে যায় তারা।

হায়দরাবাদের মাঠে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় দিল্লি। পৃথ্বি শো ও শ্রেয়াস আয়ারের ঝলমলে ইনিংসে ৫ উইকেটে ১৬৩ রান করে তারা। ১৬৪ রানের লক্ষ্য ছিল এই মৌসুমে হায়দরাবাদের জন্য সর্বোচ্চ। ১ বল বাকি থাকতে সেটা ছুঁয়ে ফেলে কেন উইলিয়ামসনের দল।

এদিন বল হাতে খুব একটা সুবিধা করতে পারেনি হায়দরাবাদ। ৫ বোলারের মধ্যে কেবল হিসেবি ছিলেন রশিদ খান। ৪ ওভারে ২৩ রান দিয়ে রিশভ পান্ত ও পৃথ্বির গুরুত্বপূর্ণ উইকেট নেন তিনি। এ ছাড়া একটি রান আউটে অবদান রেখে জিতেছেন তিনি ম্যাচসেরার পুরস্কার।

ইনিংস সেরা ৬৫ রানে পৃথ্বিকে আউট করে ৮৬ রানের জুটি ভাঙেন রশিদ। ৩৬ বলে ৬টি চার ও ৩টি ছয় ছিল দিল্লির ওপেনারের ইনিংসে। আয়ার করেন ৩৬ বলে ৪৪ রান। ১৩ বলে ২৩ রানে উল্লেখযোগ্য অবদান রেখেছেন বিজয় শঙ্কর।

সাকিব ৪ ওভারে ৩৪ রান দিয়ে কোনো উইকেট পাননি। ব্যাটিংয়ে তিনি নামার আগেই দল জিতে গেছে। অ্যালেক্স হেলস ও শিখর ধাওয়ানের ৭৬ রানের জুটি গড়ে হায়দরাবাদের জয়ের ভিত। অবশ্য অমিত মিশ্র তার দুই ওভারে দুজনকে ফিরিয়ে কিছুটা ধাক্কা দেন। হেলস তিনটি করে চার ও ছয়ে ৪৫ রান করে আউট হন। ধাওয়ান ৩৩ রানে থামেন বোল্ড হয়ে।

পরে মনীষ পান্ডের (২১) সঙ্গে উইলিয়ামসনের ৪৬ রানের জুটি এগিয়ে নিতে থাকে হায়দরাবাদকে। ডেথ ওভারে কিছুটা থমকে গিয়েছিল তাদের রানের গতি। তবে ইউসুফ পাঠান এসে মারকুটে ইনিংস খেলেন। ১২ বলে দুটি করে চার ও ছয়ে ২৭ রানে অপরাজিত ছিলেন তিনি। ৩০ বলে ৩২ রানের ধীর ইনিংস খেলে অপরাজিত ছিলেন উইলিয়ামসন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ