1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন
শিরোনামঃ
এসবিএসি ব্যাংকের নতুন চেয়ারম্যান মাকছুদুর রহমান খুলনায় ছুরিকাঘাতে যুবক নিহত, দুর্বৃত্তরা আসে ২ মোটরসাইকেলে করে মানসিক চাপ ও হতাশায় শিক্ষার্থীদের আত্মহত্যার হার বেড়েছে বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টির আভাস, কমছে না গরম মধ্যবর্তী নির্বাচন: রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ককে ৫ হাজার ডলার দেবেন ট্রাম্প নারী এশিয়া কাপ / প্রতিশোধ নাকি পুনরাবৃত্তি, রাতে ভারতের মুখোমুখি বাংলাদেশ চ্যালেঞ্জার পুলে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ বাংলাদেশ ব্যাংক ও আল-আরাফাহ্‌ ইসলামী ব্যাংকের মধ্যে কৃষি পুনঃঅর্থায়ন চুক্তি স্বাক্ষর সিলেট সিটিতে ভোটের হাওয়া, বিএনপিতে জটিল সমীকরণ ৬৪ জেলায় বিনামূল্যে এআই প্রশিক্ষণ, দেওয়া হবে দৈনিক ২০০ টাকা ভাতা

সিরিয়াকে এস-৩০০ দেয়ার বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি: রাশিয়া

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৪ এপ্রিল, ২০১৮
  • ৬০ Time View

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, সিরিয়াকে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এস-৩০০ সরবরাহ করার বিষয়ে তার দেশ এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয় নি। মস্কো এ ব্যাপারে কোনো সিদ্ধান্ত নিলে তা সবাইকে জানানো হবে বলে জানান তিনি।

পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যভরভের বক্তব্যের বরাত দিয়ে বার্তা সংস্থা তাস আজ (সোমবার) জানিয়েছে, সিরিয়াকে এস-৩০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা দেয়ার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়া হয় নি। তবে তার দেশের প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানোর লক্ষ্যে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের শীর্ষস্থানীয় কর্মকর্তাদের সঙ্গে এর আগে আলোচনা করেছেন বলে জানিয়েছেন ল্যভরভ।

তিনি বলেন, “ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের বিষয়ে রুশ কর্মকর্তার পাশাপাশি সিরিয়ার প্রতিনিধিরা সুনির্দিষ্টভাবে কী সিদ্ধান্ত নেয় সে পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। এ ব্যাপারে কোনো গোপনীয়তা রক্ষা করা হবে না এবং সিদ্ধান্ত চূড়ান্ত হলে তা সবাইকে জানানো হবে।”

চলিত মাসের শুরুতে সিরিয়ার ওপর আমেরিকা, ফ্রান্স এবং ব্রিটেন যেভাবে আগ্রাসন চালিয়েছে সে ধরনের পরিস্থিতি মোকাবেলায় দামেস্ককে যথাযথ সহায়তা দিতে মস্কো বদ্ধ-পরিকর বলেও জানিয়েছেন ল্যাভরভ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ