1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২০ জুন ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
শিশুদের শিক্ষা-স্বাস্থ্যে বিনিয়োগই জাতি গঠনের মূল : প্রধানমন্ত্রী স্বাস্থ্যসেবা নিশ্চতে কাজ করছে সরকার : জোনায়েদ সাকি প্রশাসনিক সিদ্ধান্ত বাস্তবায়নে কঠোর হচ্ছে সরকার ইংল্যান্ডে দুই ট্রেনের সংঘর্ষে চালক নিহত, আহত ৯০ ৬৫ সেকেন্ডেই বাজিমাত, এবারের বিশ্বকাপের দ্রুততম গোলের রেকর্ড প্যারাগুয়ের হজ শেষে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ জন বাংলাদেশি হাজি নেইমার আমার অনুপ্রেরণা, কিন্তু মেসিই সেরা : ইয়ামাল দাপট দেখিয়ে হাইতিকে ৩-০ গোলে উড়িয়ে দিল ব্রাজিল বেফাঁস মন্তব্য করায় ট্রাম্পকে ধুয়ে দিলেন ইতালির প্রধানমন্ত্রী মেলোনি জাতিসংঘে বাংলাদেশ: রোহিঙ্গাদের নিজ দেশে দ্রুত প্রত্যাবাসনে জোর

ন্যাম মন্ত্রী পর্যায়ের সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১১ মে, ২০১২
  • ১৮৪ Time View

জোট নিরপেক্ষ আন্দোলনের (ন্যাম) মন্ত্রী পর্যায়ের বৈঠকে অংশ নিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি। লোহিত সাগরের তীরে মিশরের অবকাশযাপন কেন্দ্র শারম আল শেখে বুধবার দু’দিনের এ বৈঠক শুরু হয়।

শারম আল শেখের ম্যারিটাইম ইন্টারন্যাশনাল কংগ্রেস সেন্টারে ‘ন্যাম কো-অর্ডিনেটিং ব্যুরো মিনিস্টিরিয়াল মিটিং’ এ বৃহস্পতিবার সাধারণ আলোচনায় অংশ নেন দীপু মনি।

ন্যাম কোঅর্ডিনেটিং কমিটির সভাপতির দায়িত্ব পালন করছেন জাতিসংঘে মিশরের স্থায়ী প্রতিনিধি মাজেদ আবদেলাজিজ।

বৈঠকে ২০০৯ সালে ন্যাম মিনিস্টিরিয়াল মিটিংয়ের গৃহীত অ্যাকশন প্ল্যান বাস্তবায়নের বিষয় নিয়ে আলোচনা হয়।

এবারের বৈঠকে রাজনৈতিক বিষয়গুলো পর্যালোচনার জন্য সভাপতি নির্বাচিত হয়েছে কিউবা এবং অর্থনৈতিক ও সামাজিক বিষয়গুলোর জন্য ইরান।

১২০ সদস্যের এ আন্তর্জাতিক সংগঠনে সর্বশেষ গতবছর ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত শীর্ষ সম্মেলনে ফিজি ও আজারবাইজান সদস্য হয়। ন্যামে ১৭ পর্যবেক্ষক ও ১০টি সহযোগী সংস্থা আছে।

এবারের বৈঠকে ফিলিস্তিন ইস্যু, আন্তর্জাতিক আণবিক সংস্থা আইএইএ’র সিদ্ধান্তের পর্যালোচনাসহ আঞ্চলিক কিছু বিষয় আলোচিত হয় বলে জানা যায়।

বুধবারের সম্মেলনের প্রথম দিনে জ্যেষ্ঠ কর্মকর্তাদের বৈঠকে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন দীপু মনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ