1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
নয় মাসে সিটি ব্যাংকের ইপিএস বেড়ে ৪ দশমিক ৯৬ টাকা বাবার পরিচালনায় মেয়ের প্রথম সিনেমা, আসছে ‘যাপিত জীবন’ বাজার ‘স্বাভাবিক’ রাখতে রিজার্ভ থেকে আরও ১০ কোটি ডলার বিক্রি বাংলাদেশকে অভিবাসন গন্তব্য হিসেবে গড়ে তুলতে হবে: স্পিকার ৭৭ জেলা ও মহানগরে জামায়াতের নতুন আমির ঘোষণা, ২০ জেলায় পরিবর্তন বিশ্ব জানুক যে, মন্দ শক্তি হেরে গেছে: এল-সায়েদ বিতর্কিত ‘বিশ্বকাপ বিক্রি’ প্রকল্পের নথি দেখানোর সিদ্ধান্ত সাদেক হোসেন খোকা ছিলেন রাজপথের খাঁটি যোদ্ধা: মির্জা আব্বাস গাজীপুরে আহত ৪ জনকে ঢাকা মেডিকেলে ভর্তি, হামলার অভিযোগ নাহিদের সিরাজগঞ্জে ১০৩টি আগ্নেয়াস্ত্র ও ১১৩৬ রাউন্ড গুলি উদ্ধার

মিরপুরে গুলিবিদ্ধ পুলিশ পরিদর্শক মারা গেছেন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২০ মার্চ, ২০১৮
  • ৯৩ Time View

রাজধানীর মিরপুরের মধ্য পীরেরবাগে সন্ত্রাসীদের গুলিতে আহত গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক মো. জালালউদ্দিন মারা গেছেন। একই ঘটনায় আরও এক পুলিশ সদস্য আহত হয়েছেন। সোমবার দিনগত রাতে এ ঘটনা ঘটে।

নিহত জালাল উদ্দিনের বাড়ি ঝিনাইদহের কালিগঞ্জে। তিনি ১৯৮৯ সালে কন্সটেবল পদে যোগদান করেন। এরপর এএসআই ও এসআই এবং সর্বশেষ দু’মাস আগে পরিদর্শক পদে পদোন্নতি পেয়ে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশে (ডিবি) যোগ দেন।

ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার দিনগত গভীর রাতে মিরপুরের পীরেরবাগ এলাকায় ডিবির পল্লবী জোনাল টিমের একটি দল অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযানে যায়। সেখানে সন্ত্রাসীদের সঙ্গে গোলাগুলিতে পরিদর্শক জালালউদ্দিনসহ দুই পুলিশ সদস্য গুলিবিদ্ধ হন। আশঙ্কাজনক অবস্থায় রাজধানীর স্কয়ার হাসপাতালে নেওয়া হলে রাত ২টার দিকে জালালউদ্দিন মারা যান। ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ