1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন
শিরোনামঃ
অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পর্যন্ত পুরস্কার ঘোষণা মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার : আইনমন্ত্রী প্রধানমন্ত্রীর নির্বাচনি ওয়াদা বাস্তবায়নে সব বাধা প্রতিহত করা হবে: জয়নুল আবদিন ফারুক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী ট্রাম্পের ‘নজিরবিহীন ঘোষণা’য় ভেনেজুয়েলার তেলক্ষেত্র যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে ইংল্যান্ডের সঙ্গে খেলা বয়কটের হুমকি পিসিবির, জানতেন না সরফরাজ-বাবররা ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন, বিদ্যুৎ সরবরাহ বন্ধ ‘চাপে পড়ে’ বিদেশি বাহিনীকে উদ্ধার কাজের অনুমতি দিলো নেপাল অস্ট্রেলিয়া থেকে ফিরে ম্যাকাই টেস্ট নিয়ে হতাশা প্রকাশ তালহার সিনেমায় ফিরছেন বাপ্পারাজ

২৮১ যাত্রী নিয়ে সাগরে আটকা পড়া জাহাজ ফিরেছে

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২০ মার্চ, ২০১৮
  • ৯৬ Time View

.দুই শতাধিক যাত্রী নিয়ে বঙ্গোপসাগরে আটকা পড়া জাহাজ ‘এমভি মনিরুল হক’কে নিরাপদে তীরে ফিরিয়ে আনা হয়েছে। মঙ্গলবার সকাল ৭টার দিকে জাহাজটিকে হাতিয়া নৌঘাটে ফিরিয়ে আনা হয়।

হাতিয়া বিআইডব্লিউটিসি নৌঘাটের ইজাদার আলমগীর জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ২৮১ জন যাত্রী নিয়ে বঙ্গোপসাগরে আটকা পড়া জাহাজ এমভি মনিরুল হক আজ (মঙ্গলবার) সকাল ৭টার দিকে হাতিয়া নৌঘাটে ফিরিয়ে এসেছে। এর আগে রাত ২টার দিকে জাহাজটিতে থাকা দ্বিতীয় ইঞ্জিন সচল হয়। ফলে কোনো সমস্যা হয়নি, জাহাজটি নিরাপদেই ফিরে আসে।

তিনি আরও জানান, সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ২৮১ জন যাত্রী নিয়ে চট্টগ্রাম-সন্দ্বীপ-হাতিয়া রুটে চলাচলকারী এমভি মনিরুল হক জাহাজটি বঙ্গোপসাগরে আটকা পড়ে। তার আগে চট্টগ্রাম সদরঘাট থেকে বিকেলে জাহাজটি হাতিয়ার উদ্দেশে রওয়ানা দেয়।

চট্টগ্রাম সদরঘাট কুলি সর্দার কালাম জানিয়েছেন, সোমবার বিকেলে সদরঘাট (চট্টগ্রাম) থেকে এমভি মনিরল হক জাহাজটি ২৮১ জন যাত্রী নিয়ে ছেড়ে যায়। ঘণ্টাখানেক পর ওই জাহাজের কারো সঙ্গে আর যোগাযোগ করা যাচ্ছিল না।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ