1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১০ অপরাহ্ন

অস্ট্রেলিয়ায় ইনজেকশন নিয়ে আজই দেশে ফিরছেন সাকিব

Reporter Name
  • Update Time : রবিবার, ১১ মার্চ, ২০১৮
  • ৫৮ Time View

আঙুলের উন্নত চিকিৎসা শেষে অস্ট্রেলিয়া থেকে আজ (রোববার) দেশে ফিরছেন সাকিব আল হাসান। এর আগে গত ৬ মার্চ শ্রীলঙ্কা যান এ তারকা। সেখানে দলের সঙ্গে দু’দিন থেকে অস্ট্রেলিয়ার উদ্দেশে যাত্রা করেন।

সাকিবের দেশে ফেরার বিষয়টি নিশ্চিত করে বিসিবির প্রধান চিকিৎসক দেবাশিস চৌধুরী জাগো নিউজকে জানান, ‘আমার জানা মতে আজই দেশে ফেরার কথা সাকিবের। অস্ট্রেলিয়ায় তার চিকিৎসা শেষ। অজি ডাক্তাররা তার আঙুলের ক্ষত সারাতে একটি ইনজেকশন দিয়েছেন। তারা আশাবাদী আগামী ৭-১০ দিনের মধ্যেই সুস্থ হয়ে উঠবেন সাকিব। সে মাঠে ফিরতে পারবে।’

ত্রিদেশীয় সিরিজের ফাইনালে গত ২৭ জানুয়ারি চোট নিয়ে ছিটকে যান সাকিব আল হাসান। এরপরও ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজ মিস করেন এ অলরাউন্ডার। দেশের চিকিৎসা শেষে গত ২৭ ফেব্রুয়ারি ডাক্তার দেখাতে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে যান তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ