1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
বাংলাদেশ ব্যাংকের ২০০০ কোটি টাকার প্রাক-অর্থায়ন তহবিলে যুক্ত হলো এমটিবি বন্ধ কারখানা চালু করতে পুনঃঅর্থায়ন স্কিমের নীতিমালা সংশোধন বিতর্কে ককরোচ পার্টি, বিদেশি অর্থ ও পাকিস্তান যোগের অভিযোগ মোদী সরকারের আমদানির খরচ বাড়ায় বৈদেশিক বাণিজ্যে চাপ: অর্থবছরের প্রথম প্রান্তিকে বেড়েছে বাণিজ্য ঘাটতি ক্লাসরুমে ‘জয় বাংলা’ স্লোগান, ৯ শিক্ষার্থীকে ছাড়পত্র আন্তঃবাহিনী ফুটবল প্রতিযোগিতায় সেনাবাহিনী চ্যাম্পিয়ন সাফ ফুটবলের লড়াই শুরু ঢাকায় বরিশালে ফুটবল তুলতে নেমে কীর্তনখোলায় ডুবে কিশোর নিখোঁজ শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী প্রকাশ্যে বিএনপি নেতার ছেলেকে গুলি করে হত্যা

জাফর ইকবালকে দেখতে সিএমএইচে যাচ্ছেন প্রধানমন্ত্রী

Reporter Name
  • Update Time : সোমবার, ৫ মার্চ, ২০১৮
  • ৮০ Time View

সিলেটে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবি) হামলায় আহত অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালকে দেখতে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ (সোমবার) দুপুর ১২টায় অধ্যাপক ড. জাফর ইকবালকে দেখতে সিএমএইচে যাবেন তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রেস সচিব ইহসানুল করিম এ তথ্য নিশ্চিত করেছেন।

গত শনিবার বিকেলে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মুক্তমঞ্চে ইলেট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ফেস্টিভাল চলাকালে হামলা শিকার হন জনপ্রিয় লেখক জাফর ইকবাল। হামলার পর প্রথমে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে অস্ত্রোপচার করা হয়। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী রাতেই তাকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকা সিএমএইচে আনা।

সিএমএই-এ চিকিৎসাধীন ড. মুহম্মদ জাফর ইকবাল বর্তমানে সজ্ঞান, সচেতন ও আশঙ্কামুক্ত আছেন। ঢাকা সিএমএইচের চিকিৎসকরা গতকাল (রোববার) এক ব্রিফিংয়ে জানান, অধ্যাপক মুহম্মদ জাফর ইকবালের মাথা, পিঠ ও হাতে ছুরির আঘাতের ৬টি জখম রয়েছে। বর্তমানে তিনি আশঙ্কামুক্ত। তবে পুরো সুস্থ হতে কয়েক দিন সময় লাগবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ