1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০১:১৩ অপরাহ্ন
শিরোনামঃ
স্থানীয় নির্বাচনকে কেন্দ্র করে ৩১ জুলাই পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ সাইবার অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী রেফারিং খুবই বাজে ছিল: ক্রোয়েশিয়া কোচ রোনালদোকে ম্যাচসেরা ঘোষণা, এমন সিদ্ধান্তে বিস্ময়-তীব্র বিতর্ক মেসিদের রুখে দেওয়ার রণহুংকার ভোজিনহার আলজেরিয়াকে বিদায় করে শেষ ষোলোতে সুইজারল্যান্ড পাপুয়ায় মার্কিন পাইলটকে হত্যা, বিমান পুড়িয়ে দেওয়ার দাবি বিচ্ছিন্নতাবাদীদের যুক্তরাষ্ট্রে স্টেডিয়ামের মালিকানা নাইট রাইডার্স ও শাহরুখের খামেনিকে চিরবিদায়ের জন্য প্রস্তুত করা হচ্ছে, জানাজা ঘিরে নজিরবিহীন প্রস্তুতি ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগে শূন্য পদের তথ্য চেয়েছে সরকার

রনকির ব্যাটিং তাণ্ডবে উড়ে গেল করাচি

Reporter Name
  • Update Time : সোমবার, ৫ মার্চ, ২০১৮
  • ৬৪ Time View

মাত্র ৩৭ বল। রান করলেন ৭১। রীতিমত টর্নেডোই বইয়ে দিয়েছিলেন নিউজিল্যান্ডের মারকুটে ব্যাটসম্যান লুক রনকি। ১০টি বাউন্ডারির সঙ্গে ৩টি ছক্কা। তাতেই উড়ে গেল শহিদ আফ্রিদির দল করাচি কিংস।

১৫৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৬ বল হাতে রেখেই ৮ উইকেটের ব্যবধানে জয় তুলে নিল মিসবাহ-উল হকের দল ইসলামাবাদ ইউনাইটেড। লুক রনকি একাই বলতে গেলে জিতিয়ে দিলেন করাচিকে। ব্যাটিং ওপেন করতে নেমে জেপি ডুমিনি অপরাজিত থাকেন ৪৩ রানে। ১৬ বলে আসিফ আলি অপরাজিত থাকেন ২৬ রানে। হোসাইন তালাত করেন ৮ রান।

এর আগে টস হেরে ব্যাট করতে নামে আফ্রিদির দল করাচি। যদিও এই ম্যাচে খেলেননি শহিদ আফ্রিদি। খুররম মনজুর আর বাবর আজমের জোড়া হাফ সেঞ্চুরিতে ৬ উইকেট হারিয়ে ১৫৩ রান তোলে করাচি কিংস। খুররম মনজুর করেন ৪১ বলে ৫১ রান। ৬টি বাউন্ডারির সঙ্গে ১টি ছক্কার মার ছিল তার ইনিংসে। ৫৩ বলে ৫৫ রান করেন বাবর আজম। ৩টি বাউন্ডারির সঙ্গে ছক্কার মার ছিল ২টি।

এছাড়া ৯ বলে ২১ রানে অপরাজিত থাকেন মোহাম্মদ রিজওয়ান। ইসলামাবাদের পক্ষে ২৩ রানে ৩ উইকেট নেন ফাহিম আশরাফ। ১টি করে উইকেট নেন মোহাম্মদ সামি এবং হোসাইন তালাত।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ