1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন

দুর্নীতি মামলায় পুনঃতদন্ত চেয়ে করা মোশাররফের আপিল খারিজ

Reporter Name
  • Update Time : রবিবার, ৪ মার্চ, ২০১৮
  • ১২৯ Time View

দুর্নীতি দমন কমিশনের (দুকক) দায়ের করা দুর্নীতির এক মামলার পুনঃতদন্ত চেয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের করা আবেদন খারিজ করে দিয়েছেন সুপ্রিমকোর্টের আপিল বিভাগ।

এ সংক্রান্ত আবেদনের ওপর শুনানি নিয়ে রোববার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে আজ দুদকের পক্ষে শুনানি করেন আইনজীবী খুরশীদ আলম খান। অপরদিকে খন্দকার মোশাররফের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এ জে মোহাম্মদ আলী।

এর আগে গত ৯ জানুয়ারি বিচারপতি ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের হাইকোর্ট বেঞ্চ এ বিষয়ে তার আবেদন খারিজ করে দেন। ওই আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করেছিলেন ড. মোশাররফ। যেটি রোববার খারিজ হয়ে যায়।

আইনজীবী খুরশীদ আলম খান সাংবাদিকদের জানান, মামলার অভিযোগপত্র যথাযথ হয়নি, যেসব সম্পত্তি নিয়ে অভিযোগ আনা হয়েছে তা নিজের নামে নেই- উত্থাপন করে মামলাটির পুনঃতদন্ত চেয়ে আবেদন করেছিলেন ড. খন্দকার মোশাররফ।

২০০৮ সালের ১০ জানুয়ারি রমনা থানায় ড. খন্দকার মোশাররফ হোসেনের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন এবং তার তথ্য গোপনের অভিযোগে মামলাটি করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ওই বছরের ১৭ সেপ্টেম্বর এ মামলায় অভিযোগপত্র দাখিল করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ