1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
সিরাজগঞ্জে ১০৩টি আগ্নেয়াস্ত্র ও ১১৩৬ রাউন্ড গুলি উদ্ধার জেলা প্রশাসনের সম্মতি না মেলায় বৃহস্পতিবারও সেন্টমার্টিন যাচ্ছে না পর্যটকবাহী জাহাজ নবজাতকের মৃত্যু: সিলেটে মাউন্ট এডোরার ‘মেন্টারনিটি কেয়ার ইউনিট’ বন্ধের নির্দেশ মেয়েদের বিশ্বকাপ দেখার রেকর্ড, প্রায় ১০ কোটি ডলারের অর্থনৈতিক প্রভাব ঢাকা দক্ষিণ সিটির ৫৭ ওয়ার্ডে ডেঙ্গুর ঝুঁকি, অধিক ঝুঁকিপূর্ণ ২৯ বাংলাদেশের সঙ্গে বন্ধুত্ব ও সহযোগিতা আরও গভীর করতে চীনের অঙ্গীকার: চীনা মন্ত্রী রিজার্ভ থেকে ১২০ মিলিয়ন ডলার বিক্রি করল কেন্দ্রীয় ব্যাংক চীনের সঙ্গে সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় বিএনপি: রিজভী আদনানের প্রথম সিনেমার নায়িকা মেহজাবীন, নায়ক নিশো ভারতের বিপক্ষে ‘স্পেশাল ম‍্যাচ’ রাঙিয়ে রাখতে উন্মুখ পাকিস্তান

কোপা ইতালিয়ার ফাইনালে জুভেন্তাস-মিলান

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১ মার্চ, ২০১৮
  • ৮৬ Time View

আগের ম্যাচেই আটলান্টার মাঠে গিয়ে ১-০ গোলে জিতে এসেছিল জুভেন্তাস। ফিরতি লেগের ম্যাচে তাই কোনোমতে জয় পেলেই হতো। অবশেষে সেই জয়টা নিয়েই মাঠ ছাড়ল জিয়ানলুইজি বুফনের দল। জিতেছে ১-০ গোলেই। দুই লেগ মিলিয়ে ২-০ গোলে জুভেন্তাসকে হারিয়ে টানা চতুর্থবারেরমত কোপা ইতালিয়ার ফাইনাল নিশ্চিত করলো জুভেন্তাস।

অন্যদিকে কোপা ইতালিয়ার আরেকটি সেমিফাইনালে ল্যাজিওকে টাইব্রেকারে ৪-৫ ব্যবধানে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে আরেক ইতালিয়ান জায়ান্ট এসি মিলান। দুই লেগেই ল্যাজিও এবং এসি মিলান কেউ কারও জালে বল প্রবেশ করাতে পারেনি। গোলশূন্য ড্র থাকার পর ভাগ্য নির্ধারণে পেনাল্টি শ্যুটআউটের সাহায্য নিতেই হয়।

AC-Milan

আলিয়াঞ্জ স্টেডিয়ামে জুভেন্তাসের মুখোমুখি হয় আটলান্টা। ম্যাচের পুরোটা সময় বলতে গেলে দু’দল খেলেছে সমান সমান। কিন্তু ৭৫ মিনিটেই আটলান্টা ভুলটা করে বসে। আটলান্টার জিয়ানলুকা মানচিনি বক্সের মধ্যে হালটা টাচ করেন জুভ মিডফিল্ডার ব্লাইজ মাতুইদিকে। রেফারি ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর, ভিডিও টেকনোলজি) সহযোগিতা নিয়ে পেনাল্টির ঘোষণা দেন। সেই পেনাল্টি থেকে শট করেন মিরালেম পিজানিক। এই এক গোলেই জয় নিশ্চিত হয় জুভদের।

অন্যম্যাচে এসি মিলান খেলতে নেমেছিল নিজেদের একটা রেকর্ডকে সমৃদ্ধ করতেই। সব ধরনের প্রতিযোগিতা মিলে টানা ১৩টি ম্যাচ তারা অপরাজিত। এটাকে ধরে রাখতেই ল্যাজিওর বিপক্ষে মাঠে নামে তারা। শেষ পর্যন্ত টাইব্রেকারেই তাদের ভাগ্য অক্ষুন্ন থাকলো।

টাইব্রেকারে এসি মিলানের হয়ে গোল করেন বোনাভেনচুরা, বোরিনি, বোনুচ্চি, চালহানোগলু এবং রোমাগনোলি। ল্যাজিওর হয়ে গোল করেন, সিরো ইমোবিলে, পারোলো, ফেলিপে অ্যান্ডারসন, লুলিক।

৯ মে রোমের অলিম্পিক স্টেডিয়ামে জমজমাট ফাইনালে মুখোমুখি হবে জুভেন্তাস এবং এসি মিলান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ