1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন

নতুন কিউরেটর নিচ্ছে বিসিবি

Reporter Name
  • Update Time : বুধবার, ২৮ ফেব্রুয়ারি, ২০১৮
  • ৬৬ Time View

শ্রীলঙ্কা সিরিজে দুই টেস্টে দুটি উইকেট পেয়েছে ডিমেরিট পয়েন্ট। এরপর নড়েচড়ে বসেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এরপরই সিদ্ধান্ত হয় নতুন করে দুজন কিউরেটর নিয়োগের। এরই ধারাবাহিকতায় ঢাকায় এসে বিসিবির কাছে ইন্টার্ভিউ দিয়ে গেছেন এক ভারতীয় কিউরেটর। ৫১ বছর বয়সী এই কিউরেটরের নাম প্রবীণ হিংনিকার।

এ নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন বলেন, ‘গামিনি আমাদের সঙ্গে অনেক দিন থেকেই আছেন। তার সঙ্গে বাইরে থেকে আরও দুইজন কিউরেটর আমাদের আনার পরিকল্পনা রয়েছে। তারই ধারাবাহিকতায় একজন কিউরেটর আমাদের সঙ্গে দেখা করেছেন।’

শ্রীলঙ্কা সিরিজের পর দুইজন কিউরেটর নিয়োগের জন্য বিসিবি যোগাযোগ করেছে বেশ কয়েকজনের সঙ্গে। তাদের মধ্য থেকে বাছাই করে তবেই নির্ধারণ করা হবে দেশের ক্রিকেটের আগামী দুই কিউরেটরকে।

এদিকে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের আউটফিল্ড ও উইকেট নিয়ে সমালোচনার মুখে আছেন গামিনি। গত বছর অস্ট্রেলিয়া টেস্টে বাজে আউটফিল্ডের জন্য দুটি ডিমেরিট পয়েন্ট পায় স্টেডিয়ামটি। এ বছর শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টে ‘গড়পড়তা মানের নিচের’ উইকেটের জন্য আরও একটি ডিমেরিট পয়েন্ট পায় মাঠটি। এতকিছুর পরও বিতর্কিত পুরনো কিউরেটর গামিনিকে সরানোর কোনো পরিকল্পনা নেই বিসিবির। বরং প্রবীণ দায়িত্ব পেলে তাকে কাজ করতে হবে গামিনির পাশের আসনে বসেই।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ