1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন
শিরোনামঃ
অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পর্যন্ত পুরস্কার ঘোষণা মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার : আইনমন্ত্রী প্রধানমন্ত্রীর নির্বাচনি ওয়াদা বাস্তবায়নে সব বাধা প্রতিহত করা হবে: জয়নুল আবদিন ফারুক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী ট্রাম্পের ‘নজিরবিহীন ঘোষণা’য় ভেনেজুয়েলার তেলক্ষেত্র যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে ইংল্যান্ডের সঙ্গে খেলা বয়কটের হুমকি পিসিবির, জানতেন না সরফরাজ-বাবররা ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন, বিদ্যুৎ সরবরাহ বন্ধ ‘চাপে পড়ে’ বিদেশি বাহিনীকে উদ্ধার কাজের অনুমতি দিলো নেপাল অস্ট্রেলিয়া থেকে ফিরে ম্যাকাই টেস্ট নিয়ে হতাশা প্রকাশ তালহার সিনেমায় ফিরছেন বাপ্পারাজ

কেরানীগঞ্জে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত

Reporter Name
  • Update Time : শনিবার, ২৪ ফেব্রুয়ারি, ২০১৮
  • ৮২ Time View

ঢাকা-মাওয়া মহাসড়কে শুক্রবার গভীর রাতে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংর্ঘষে তিনজন নিহত হয়েছেন। নিহতরা হলেন- ফালান (২৫), আফজাল খান (২৮) ও অটোরিকশা চালক চাঁন মিয়া ফকির (২৮)।
আজ শনিবার সকালে দক্ষিণ কেরানীগঞ্জ থানার ডিউটি অফিসার কাউসার আহমেদ ঘটনা নিশ্চিত করেন। এলাকাবাসী সূত্রে জানা যায়, শুক্রবার গভীররাতে ঢাকা-মাওয়া মহাসড়কের ইকুরিয়া বেইলি ব্রিজ এলাকায় ট্রাক- অটোরিকশার মুখোমুখি সংর্ঘষে ঘটনাস্থলেই অটোরিকশার দু’যাত্রী নিহত হন। স্থানীয় লোকজনের সহযোগিতায় অটোরিকশার চালক চাঁন মিয়া ফকিরকে হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়।
থানার ডিউটি অফিসার জানান, মরদেহগুলো ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে নেয়া হয়েছে। ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে চালক পলাতক রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ