1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২০ জুন ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
শিরোনামঃ
শিশুদের শিক্ষা-স্বাস্থ্যে বিনিয়োগই জাতি গঠনের মূল : প্রধানমন্ত্রী স্বাস্থ্যসেবা নিশ্চতে কাজ করছে সরকার : জোনায়েদ সাকি প্রশাসনিক সিদ্ধান্ত বাস্তবায়নে কঠোর হচ্ছে সরকার ইংল্যান্ডে দুই ট্রেনের সংঘর্ষে চালক নিহত, আহত ৯০ ৬৫ সেকেন্ডেই বাজিমাত, এবারের বিশ্বকাপের দ্রুততম গোলের রেকর্ড প্যারাগুয়ের হজ শেষে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ জন বাংলাদেশি হাজি নেইমার আমার অনুপ্রেরণা, কিন্তু মেসিই সেরা : ইয়ামাল দাপট দেখিয়ে হাইতিকে ৩-০ গোলে উড়িয়ে দিল ব্রাজিল বেফাঁস মন্তব্য করায় ট্রাম্পকে ধুয়ে দিলেন ইতালির প্রধানমন্ত্রী মেলোনি জাতিসংঘে বাংলাদেশ: রোহিঙ্গাদের নিজ দেশে দ্রুত প্রত্যাবাসনে জোর

১৪ ছাত্রীকে ছ্যাঁকা দেওয়ার অভিযোগে মাদ্রাসা শিক্ষিকা গ্রেফতার

Reporter Name
  • Update Time : বুধবার, ৯ মে, ২০১২
  • ১১২ Time View

রাজধানীর যাত্রাবাড়ী থানার শ্যামপুর এলাকার তালিমুল কোরআন মহিলা মাদ্রাসার ১৪ ছাত্রীকে খুন্তি গরম করে ছ্যাঁকা দেওয়ার অভিযোগে ওই মাদ্রাসার শিক্ষিকা ও  হুজুরের স্ত্রী জেসমিন আক্তারকে(৩৮) গ্রেফতার করেছে কদমতলী থানা পুলিশ।

সোমবার রাত আড়াইটার দিকে তাকে গ্রেফতার করা হয়।

এ ব্যাপারে কদমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, সোমবার ভোররাত আড়াইটার দিকে ঢাকার নবাবগঞ্জে এক আত্মীয়র বাসা থেকে জেসমিনকে গ্রেফতার করা হয়।

মঙ্গলবার দুপুর ১টার দিকে তাকে আদালতে চালান করা হয়েছে বলে জানান ওসি।

উল্লেখ্য, ১ মে সকালে ওই মাদ্রাসায় পড়তে গিয়েছিল বেশ কিছু ছাত্রী। তাদের বেশিরভাগের বয়স ৬ থেকে ১০ বছর।

এর আগের ১০ দিন মাদ্রাসা বন্ধ ছিল। বন্ধের দিনগুলোতে ছাত্রীরা নামাজ পড়েছিল কিনা তা জানতে চান জেসমিন আক্তার।

কয়েকজন নামাজ পড়েনি বললে পাশের রান্না ঘর থেকে লোহার খুন্তি গরম করে এনে একে একে ১৪ ছাত্রীকে ছ্যাঁকা দেন জেসমিন।

পরে শিশুদের আর্তনাদ শুনে এলাকাবাসী এসে তাদের উদ্ধার করেন।

তবে ততক্ষণে মাদ্রাসার হুজুর মাসুদুর রহমান এবং তার স্ত্রী জেসমিন আক্তার দ্রুত ঘটনাস্থেল থেকে পালিয়ে যান।

পরে ওই দিন আব্দুল জলিল নামে ওই মাদ্রাসার এক শিক্ষার্থীর বাবা জেসমিন আক্তারের নামে নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ